
তৈরি হয়েছে কিংবদন্তি সংগীত তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক। ‘মাইকেল’ নামের সিনেমাটি বানিয়েছেন অ্যান্টোইন ফুকুয়া। সাধারণ পরিবারের মাইকেল জ্যাকসন কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে এসেছে সিনেমায়। সংগীতের ইতিহাসের অন্যতম বর্ণিল ও বিতর্কিত এই ব্যক্তিত্বের জীবন বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ভক্তরা।
২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাইকেল। একই দিন থেকে বাংলাদেশের হলেও দেখা যাবে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রতিদিন মাইকেলের ২৬টি শো রাখা হয়েছে। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসেও রয়েছে প্রতিদিন একাধিক শো।

হলিউডে এর আগে যত সংগীতশিল্পীর বায়োপিক তৈরি হয়েছে, মাইকেল সবচেয়ে ব্যয়বহুল। ব্যয় হয়েছে ১৫৫ মিলিয়ন ডলারের বেশি। তাই প্রত্যাশাও বেশি। হলগুলোয় মাইকেলের অগ্রিম টিকিটের চাহিদাও তুঙ্গে। সংগীতভিত্তিক বায়োপিকের ইতিহাসে এটি অন্যতম বড় ওপেনিং পেতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট ফিল্মসের অনুমান, ৮২টি দেশ থেকে প্রথম দিনেই মাইকেল আয় করবে ৭৫-৮০ মিলিয়ন ডলার। রোববার নাগাদ বিশ্বব্যাপী এ আয় বেড়ে দাঁড়াবে ১৪০-১৫০ মিলিয়ন ডলার।
কোনো সংগীত তারকার বায়োপিককে ঘিরে এমন উন্মাদনা আগে দেখা গিয়েছিল ‘বোহেমিয়ান র্যাপসডি’র সময়। কুইন ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারির বায়োপিকটি ২০১৮ সালে আয় করেছিল ৯১০ মিলিয়ন ডলারের বেশি। বোহেমিয়ান র্যাপসডির প্রযোজক গ্রাহাম কিং প্রযোজনা করেছেন মাইকেলের বায়োপিকটি। মাইকেল সিনেমার প্রধান প্রতিযোগিতা তাই বোহেমিয়ান র্যাপসডির সঙ্গে। ধারণা করা হচ্ছে, পপ কালচারের ইতিহাসে নতুন এক মাইলফলক তৈরি করবে মাইকেল।
মাইকেল সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই আপন ভাতিজা জাফর জ্যাকসন। মাইকেলের সঙ্গে জাফরের চেহারার অনেকটাই মিল রয়েছে। মাইকেলের বিখ্যাত সব নাচের মুদ্রা আর পারফরম্যান্স নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে অনেক দিন প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ট্রেলারে মাইকেল হিসেবে তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি এরই মধ্যে দর্শকদের মন জয় করেছে।
পরিচালক জানিয়েছেন, মাইকেল জ্যাকসনের শৈশব থেকে শুরু করে গগনচুম্বী সাফল্য পাওয়া, জীবনের শেষ দিকের বিতর্কিত অধ্যায়—সবই তুলে ধরা হয়েছে এ বায়োপিকে। মাইকেলের ঐতিহাসিক কনসার্টের দৃশ্যগুলো পুনর্নির্মাণ করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১০ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
১১ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১১ ঘণ্টা আগে