
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা। এ উপলক্ষে তাঁর অভিনয়জীবনের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ হতে যাচ্ছে বই।
আজিজুল হাকিম জানান, একটি প্রকাশনা সংস্থা তাঁর অভিনয়জীবন নিয়ে বই প্রকাশের আগ্রহ দেখিয়েছে। বইটি কীভাবে সাজানো হবে, তা নিয়ে বর্তমানে আলোচনা চলছে।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘মামুনুর রশীদের হাত ধরে আমার নাট্যজীবনের পথচলা শুরু। মঞ্চ আমাকে অভিনয়শিল্পী হিসেবে তৈরি করেছে। একজন শিল্পীর দীর্ঘ অভিনয়জীবন নিয়ে গবেষণা করে বই প্রকাশের উদ্যোগ নেওয়াটা সত্যিই সম্মানের। ৫০ বছর অনেক দীর্ঘ সময়। এই পথচলায় অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। মঞ্চে অভিনয়, নির্দেশনা, বিজ্ঞাপন, নাটক, সিনেমাসহ সব ক্ষেত্রই উঠে আসবে এই বইয়ে। এর মাধ্যমে আমার অভিজ্ঞতাগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে। যেহেতু বই বারবার প্রকাশ করা যায় না, তাই একটু সময় নিয়ে ভালোভাবে কাজটি করতে চাই।’
অভিনয়ের সুবর্ণজয়ন্তী নিয়ে উচ্ছ্বসিত আজিজুল হাকিম বলেন, ‘অভিনয়ে ৫০ বছরে পদার্পণ—এটি আমার জন্য অনেক বড় পাওয়া। সুস্থ থেকে এই দীর্ঘ সময় অভিনয় করে যাওয়া আল্লাহর অনেক বড় নিয়ামত। এই জার্নির অনুভূতি আসলে অন্য রকম। এত দীর্ঘ সময় অভিনয়ে নিয়মিত থাকতে পারব কি না, শুরুতে এসব নিয়ে ভাবিনি। শুধু অভিনয়কে ভালোবাসতাম, আর সেই ভালোবাসা থেকেই কাজ করতে করতে ৫০ বছর পার হয়ে গেল। এখন পেছনে তাকালে বিস্ময় জাগে। মূলত দর্শকের ভালোবাসাই আমাকে এত দীর্ঘ পথচলার শক্তি জুগিয়েছে।’
উল্লেখ্য, ১৯৭৭ সালে মামুনুর রশীদের হাত ধরে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন আজিজুল হাকিম। দলটির হয়ে বিভিন্ন প্রযোজনায় অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন তিনি। ১৯৮১ সালে ‘এখানে নোঙর’ নাটকের মাধ্যমে টেলিভিশনে তাঁর অভিষেক হয়। ১৯৮৪ সালে প্রচারিত ‘তবুও তো সে’ নাটকে প্রথমবারের মতো নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। ধীরে ধীরে হয়ে ওঠেন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অভিনেতা।
চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে ‘শঙ্খনীল কারাগার’ দিয়ে। এখনো নাটক, ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন আজিজুল হাকিম। নির্মাতা হিসেবেও তিনি সফল। দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় টেলিভিশন নাটক পরিচালনা করে প্রশংসিত হয়েছেন তিনি। তাঁর পরিচালিত কিছু নাটক ‘তবু হে রংধনু’, ‘সকাল সন্ধ্যা রাত’, ‘নিজ গৃহে পরবাসী’ ইত্যাদি।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
রূপকথার জাদুকরি জগৎ নার্নিয়া। সেখানে প্রাণীরা মানুষের মতোই কথা বলে, পৌরাণিক চরিত্রগুলো ঘুরে বেড়ায় রাজ্যজুড়ে। তুমুল জনপ্রিয় এই ফ্যান্টাসি গল্প প্রায় দেড় যুগ পর আবার ফিরছে বড় পর্দায়। মঙ্গলবার প্রকাশ পেয়েছে নতুন সিনেমা ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর ট্রেলার।
২ ঘণ্টা আগে