ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, বিপ্লব নামের এক ড্রাইভারের সঙ্গে ডলির সম্পর্ক ছিল। এটি ছিল তাঁদের বিচ্ছেদের অন্যতম কারণ। রবি চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন ডলি সায়ন্তনী।
বুধবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ডলি সায়ন্তনী জানান, রবি চৌধুরীর এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ফেসবুকে ডলি সায়ন্তনী লেখেন, ‘সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানাবেন না।’
ডলি সায়ন্তনী জানান, রবি চৌধুরী না, ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে বিচ্ছেদের কারণটা সবাইকে জানাতে রাজি নন। ডলি লেখেন, ‘আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে। তবে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, যে ডিভোর্স প্রসঙ্গে নানা কথা বলা হচ্ছে, সেই ডিভোর্সটা আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটা এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স দেওয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলেছিলাম। অতএব এত বছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।’
উল্লেখ্য, সম্প্রতি প্রচার হওয়া ওই পডকাস্টে রবি চৌধুরী জানান, কোরিয়ায় থাকাকালীন বিপ্লব নামের এক ব্যক্তির সঙ্গে তাঁদের পরিচয় হয়। সেই লোক সেখানে তাঁদের গাড়ি চালাতেন। বিপ্লবের সঙ্গে পরবর্তী সময়ে সম্পর্কে জড়িয়ে পড়েন ডলি। সেই প্রমাণ তাঁর কাছে ছিল। এই বিষয়ে ডলি সায়ন্তনীর ভাই বাদশা বুলবুলকে জানিয়েছিলেন তিনি। পরে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে ডলিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন রবি চৌধুরী।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
২ ঘণ্টা আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
বগুড়ায় অনুষ্ঠিত হবে ২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫। আগামী ৭ এপ্রিল মমো ইন হোটেল অ্যান্ড রিসোর্টের মাঠে হবে অনুষ্ঠান। এ বছর আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নবীন-প্রবীণ সংগীতশিল্পী ও কলাকুশলীরা।
৩ ঘণ্টা আগে