
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা ২’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় সিনেমা হলের মালিক, আল্লু অর্জুনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিকসহ আরও ২জন গ্রেপ্তার হয়েছেন। ঘটনার ৮ দিন পর আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করা হলো আল্লু অর্জুনকে।
গ্রেপ্তারের পর হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় নিয়ে যাওয়া হয় আল্লু অর্জুনকে। যে থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। মেডিকেল পরীক্ষার পর নামপল্লী কোর্টে হাজির করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় আল্লুকে।
এরপরই তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানিয়েছেন সুপারস্টারের আইনজীবীরা। এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে সবাই।
এর আগে, বুধবার আল্লু অর্জুন হাইকোর্টে এফআইআর খারিজ করার আবেদন করেছিলেন। আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক পদক্ষেপ স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। তবে শুনানির আগেই আল্লুকে আজ গ্রেপ্তার করে পুলিশ।

মামলা তুলে নিতে চান মৃতার স্বামী
আল্লু অর্জুনের গ্রেপ্তারের পর মৃত নারীর স্বামী জানিয়েছেন, আল্লু অর্জুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে চান তিনি। পদদলিত হয়ে তাঁর স্ত্রীর মৃত্যুর ঘটনায় আল্লুকে দায়ী করতে চান না তিনি। মৃতা রেবতির স্বামী ভাস্কর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ওইদিন সন্ধ্যা সিনেমা হলে গিয়েছিলাম, কারণ আমার ছেলে পুষ্পা সিনেমাটি দেখতে চাচ্ছিল। আল্লু অর্জুন ওইদিন হলে আসার পর যা ঘটেছে, এতে তাঁর কোনো দোষ নেই। আমি মামলা তুলে নিতে প্রস্তুত। আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হবে, এমন তথ্য পুলিশ আমাকে জানায়নি। হাসপাতালে বসে আমি টিভিতে খবরটি দেখেছি।’

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৪ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৫ ঘণ্টা আগে