
‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে মুক্তি পাবে চক্কর ৩০২, আর বিলডাকিনির মুক্তির পরিকল্পনা করা হচ্ছে পয়লা বৈশাখে।
প্রতিবারের মতো এবার রোজার ঈদেও সিনেমা মুক্তির দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে। ইতিমধ্যে ঘোষণা এসেছে শাকিব খানের ‘বরবাদ’, সিয়ামের ‘জংলি’, আফরান নিশোর ‘দাগি’, সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’। এই তালিকায় যুক্ত হচ্ছে মোশাররফ করিমের চক্কর ৩০২। ঈদে চক্করের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন। এই সপ্তাহেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। প্রচার শুরু হবে ১০ রমজান থেকে।
শরাফ আহমেদ জীবন বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল সিনেমাটি কোনো উৎসবে মুক্তি দেওয়ার। সে হিসেবে রোজার ঈদে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। ১০ রমজান থেকে টানা প্রচার শুরু হবে। টিজার, ট্রেলার, গান প্রকাশসহ প্রচারের আরও পরিকল্পনা আছে।’
চক্কর ৩০২ সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন তদন্ত কর্মকর্তার চরিত্রে। নির্মাতা জানান, খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প উঠে এসেছে সিনেমায়। সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে। এই সিনেমায় মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে আছেন রিকিতা নন্দিনী শিমু।

ঈদের পরপরই শুরু হবে বাংলা নববর্ষ। সেই উৎসবেও প্রেক্ষাগৃহে থাকবেন মোশাররফ করিম। নির্মাতা ফজলুল কবির তুহিন জানান, পয়লা বৈশাখ উপলক্ষে বিলডাকিনি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এর আগে কয়েকবার তারিখ ঠিক করেও মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। সবশেষ গত ২৪ জানুয়ারি মুক্তির কথা ছিল সিনেমাটি। নির্মাতা তুহিন বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত জানুয়ারিতে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম। আমাদের এখানে প্রতি ঈদের সময় হলে দর্শকের সমাগম দেখা যায়। বন্ধ থাকা হলগুলোও খোলা হয়। সেই রেশ থাকতেই বৈশাখ উপলক্ষে দর্শকের সামনে বিলডাকিনি নিয়ে আসতে চাই।’
নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমাটি। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। বিলডাকিনিতে মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৪৪ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে