প্রেম করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ঘিরেই এমন গুঞ্জন ওঠেছে। ছবিতে দুজনের খুনসুঁটির কিছু মুহূর্ত দেখা যাচ্ছে। শুক্রবার (৩ নভেম্বর) সারা দিন সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে আলোচনা চলেছে।
যেই তরুণকে দীঘির প্র্রেমিক বলে আলোচনা চলছে তিনি মাহিমিন রাশিদ। মাহিমিনের ফেসবুক প্রোফাইলেও দীঘির সরব উপস্থিতি দেখা গেছে। অবশ্য তাঁর পরিচয় জানা যায়নি।
অভিনেত্রী যদিও প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। দীঘি জানিয়েছেন, প্রেমিক নয়, মাহিমিন তাঁর পারিবারিক বন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছেন তাঁরা।
ফারদিন দীঘি আলোচনায় আসেন একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর শিশুশিল্পী হিসেবে সিনেমা জগতে পা রাখেন। শাকিব খান, ডিপজলের মতো তারকাদের সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এখন মূল চরিত্রেও কাজ করছেন তিনি।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৪ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৫ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৫ ঘণ্টা আগে