
ওটিটি প্ল্যাটফর্ম আসার পর মানসম্মত সিনেমা-সিরিজ-তথ্যচিত্রের নির্মাণ যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে অশ্লীল কনটেন্ট তৈরির মাত্রাও। অশ্লীলতার অভিযোগে সম্প্রতি ২৫টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপস ও ওয়েবসাইট নিষিদ্ধ করেছে ভারত সরকার। এরমধ্যে রয়েছে অল্টবালাজি, উল্লু, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্সের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। নিষিদ্ধ হওয়া এসব ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশ কয়েক বছর ধরে আপত্তিকর বিজ্ঞাপন ও অশ্লীল কনটেন্ট দেখানো হচ্ছিল, যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলে।
ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের ইন্টারনেট সেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত এসব অ্যাপ ও ওয়েবসাইটের অ্যাকসেস যেন কারো কাছে না থাকে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। এসব কনটেন্টে গল্প কিংবা কোনো বার্তা প্রায় থাকে না বললেই চলে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ওয়েব কনটেন্টে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এর আগেও উঠেছিল একাধিকবার। অনেক কনটেন্ট নিষিদ্ধ করা হয়। সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়। গত মে মাসে উল্লুতে প্রচারিত ‘হাউস অ্যারেস্ট’ নামের একটি ওয়েব সিরিজ সরানো হয় মন্ত্রণালয়ের হস্তক্ষেপে।
এর আগে গত ফেব্রুয়ারিতে নির্দেশ দেওয়া হয় অশ্লীলতা পরিহার করতে এবং আইটি রুলস, ২০২১ মেনে চলতে। গত বছরের সেপ্টেম্বরে এই ২৫টি প্ল্যাটফর্মকে সতর্কও করা হয়েছিল। তবুও তারা অশ্লীল কনটেন্ট প্রচার করা বন্ধ করেনি বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে