মা দিবস

আজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে, পর্দার সন্তানদের মায়ায় তাঁরা রয়ে গেছেন দেশে।
দিলারা জামানের দুই মেয়ে। দুজনেই থাকেন দেশের বাইরে। পড়ালেখার জন্য দূরদেশে পাড়ি দেওয়া দুই সন্তান পরবর্তী সময়ে সেখানেই গড়েছেন ক্যারিয়ার। মা দিলারাকেও নিয়ে গিয়েছিলেন তাঁদের কাছে। তবে শিকড়ের টানে তিনি ফিরে এসেছেন। সন্তানেরা নিয়মিত খোঁজখবর রাখেন, সুযোগ পেলে প্রতিবছর দেশে আসেন মায়ের সঙ্গে দেখা করতে। শুধু নিজের সন্তানেরা নন, পর্দার বাইরেও শোবিজের সবাই দিলারা জামানকে মা বলে ডাকেন। মায়ের মতো সম্মান করেন, খোঁজখবর রাখেন।
দিলারা জামান বলেন, ‘আমার দুই মেয়ে দেশের বাইরে থাকে। নিয়মিত তারা আমার খোঁজখবর নেয়। আমি যাদের সঙ্গে কাজ করি তারাও সব সময় আমার খোঁজখবর নেয়। সবাই মা বলে ডাকে। এদের ছেড়ে আমি থাকতে পারব না। এ কারণেই দেশে ফিরে এসেছি। এই দেশ ছেড়ে, দেশের মানুষ ছেড়ে আমি থাকতে পারব না। বাংলাদেশের সহস্র ছেলেমেয়ে আমাকে মা বলে ডাকে। এটাই আমার কাছে আনন্দের। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’
পর্দায় মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ২০২৩ সালে মা পদকে সম্মানিত করা হয় দিলারা জামানকে। এ বছর এই পদক পাচ্ছেন ডলি জহুর। তিনিও দেশে থাকেন একা। তাঁর একমাত্র সন্তান রিয়াসাত স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ায়। মাঝে মাঝে ডলি জহুর যেমন ছুটে যান ছেলের কাছে, আবার ছেলেও সময় পেলে আসেন মায়ের কাছে। তবে এ দেশ ও মানুষের ভালোবাসার কারণে বিদেশে স্থায়ী হতে পারেননি। বিশেষ করে পর্দার সন্তানদের মায়া তাঁকে আটকে রেখেছে।
ডলি জহুর বলেন, ‘সবার ভালোবাসা আছে বলেই তো বিদেশে আমার ছেলে আমাকে ধরে রাখতে পারে না। এখানে একা পড়ে আছি সবার ভালোবাসার টানে। এই যে সবার সঙ্গে দেখা হচ্ছে, খোঁজখবর নিচ্ছে, মা বলে ডাকছে। আমি যখন করোনায় আক্রান্ত হলাম, সবাই দৌড়ে চলে এল বাসায়, আমাকে হাসপাতালে নিয়ে গেল। একটুও ভয় পেল না কেউ। অনেকেই আমার সেবায় হাসপাতালে থেকে গেল। এই ভালোবাসা বলে বোঝানো যাবে না। ভালোবাসা ব্যাখ্যা করা যায় না, অনুভব করা যায়। আমি এটা সব সময় অনুভব করি।’

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।
৩ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে...
৪ ঘণ্টা আগে
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।
৪ ঘণ্টা আগে