তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু। এবার সেলেনা গোমেজকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
প্রথম ছবিতে সেলেনার আঙুলে ঝলমলে হিরের আংটি স্পষ্ট। দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন তিনি। তৃতীয় ছবিতে হাসিতে ভরা মুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন। আর চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ধরে রেখেছেন ক্যামেরায়।
পোস্টের ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘ফরএভার বিগিনস নাও।’ মন্তব্যে বেনি রসিকতা করে লিখেছেন, ‘ওয়েট...এটা তো আমার স্ত্রী।’
এর আগে গত জুলাইতে নিজের ৩২ তম জন্মদিনে সেলেনা তাঁর প্রেমিক বেনির প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন। হলুদ পোশাকে সজ্জিত সেলেনা জন্মদিন উদ্যাপনের ছবিতে পাম গাছের নিচে বেলুন দিয়ে লেখা ‘হ্যাপি বার্থডে সেলেনা’ শেয়ার করেন। একটি ছবিতে সেলেনার গলায় ছিল বেনির নামাঙ্কিত চেইন, যা ছিল বেবি গোল্ড ব্র্যান্ডের ডায়মন্ড গথিক ওল্ড ইংলিশ ইনিশিয়াল চার্ম। সেলেনা ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার জীবনের ভালোবাসা।’

সেলেনা ও বেনির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সেলেনা তখন ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। ২০১৯ সালে একটি গানে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বর্তমানে সেলেনা ও বেনি তাঁদের সম্পর্ক নিয়ে খুবই সুখী। ভক্তরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে