
আন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে। বিষয়টি নিয়ে উম্মে হাবিবা বলেন, ‘নৃত্যই আমার ধ্যান-জ্ঞান। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে এসে এ চর্চাটা চালিয়ে যাওয়ার। অবশেষে সে স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এই অনুভূতি আনন্দের, আশাজাগানিয়া।’
আরও একটি খবর জানালেন উম্মে হাবিবা। সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ সৌন্দর্য প্রতিযোগিতা ‘অপরূপা সিজন ৪’-এর সমাপনী আয়োজনে মনোমুগ্ধকর পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ১৯ এপ্রিল অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাঁকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়।
২০২৩ সালে ভারতে টিম কালারস নামে নৃত্যদল প্রতিষ্ঠা করেন উম্মে হাবিবা। বাংলাদেশেও দলটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন তিনি। সম্প্রতি ভারতের হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ভারত সরকারের আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস) বৃত্তিতে ভরতনাট্যম নৃত্যে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। নাচের পাশাপাশি মঞ্চে নিয়মিত অভিনয় করেন হাবিবা। বটতলা নাট্যদলের ‘মার্ক্স ইন সোহো’ তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় নাটক। আগামী ১ থেকে ৩ মে রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রয়েছে এ নাটকের পরবর্তী প্রদর্শনী।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১৭ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১৮ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১৮ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১৮ ঘণ্টা আগে