ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী।
ভালোবাসার যে মানুষকে দেখলে হৃদয় হাসে, সেই মানুষ যখন কাছে টেনে নিয়ে আবার চলে যায় কাঁদিয়ে, তখন হৃদয়ে ওঠে কষ্টের ঝড়। চেনা মানুষের এই অচেনা রূপ মেনে নেওয়া কষ্টের। পেয়ে হারানোর বেদনার আকুতি শোনা যাবে আসিফ আকবরের নতুন গানে। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নতুন এই গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা নানা বিষয়ে নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থদার সংগীতায়োজন নিঃসন্দেহে ভিন্নমাত্রার একটি গান হয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়নটাও বেশ ভালো হয়েছে। এটি ভালোবাসা দিবসের বিশেষ গান। আশা করছি দর্শক শ্রোতাদের ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলবে গানটি।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কষ্ট ভীষণ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩৮ মিনিট আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৯ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২১ ঘণ্টা আগে