সর্বকালের সেরা ফুটবলারদের একজন আর্জেন্টিনার লিওনেল মেসি। ফুটবল মাঠে তাঁকে দেখে কোটি কোটি মানুষ উন্মাদনায় ভাসে। যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপেও মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। এর মাঝেই মেসিকে পাওয়া গেল মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রচারে।
কিছুদিন আগেই জানা গেছে, সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দেবে স্পাইডার-ম্যান। স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে হতে যাচ্ছে বিশ্বের প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে স্ক্রিন-এক্স ফরম্যাটের কথা মাথায় রেখে শুটিং হয়েছে। স্ক্রিন-এক্স হলো সিনেমার এক আধুনিক প্রদর্শন প্রযুক্তি। সাধারণ হলে দর্শক শুধু সামনের পর্দায় সিনেমা দেখতে পায়, কিন্তু স্ক্রিন-এক্স প্রযুক্তিতে হলের মূল পর্দার পাশাপাশি দুই পাশের দেয়ালে দৃশ্য সম্প্রসারিত হয়। এতে দর্শকেরা ২৭০ ডিগ্রিজুড়ে প্যানোরামিক ভিউ পান। ফলে স্পাইডার-ম্যান যখন আকাশচুম্বী ভবনের মাঝখান দিয়ে জাল ছুড়ে উড়বে, তখন হলের দুই পাশের দেয়ালেও বড় বড় ভবন দেখা যাবে। তিন দিকের পর্দার কারণে দর্শকদের মনে হবে, তাঁরা নিজেরাও স্পাইডার-ম্যানের সঙ্গে আকাশে উড়ছেন। এটি দর্শকদের সম্পূর্ণ অন্য এক অনুভূতির অভিজ্ঞতা দেবে।

এই নতুন অভিজ্ঞতা জানাতেই টম হল্যান্ডের সঙ্গে একটি প্রমোশনাল ভিডিওতে হাজির হলেন লিওনেল মেসি। প্রোমোশনাল ভিডিওতে দেখা যায়, একটি দোকানে বসে পিটার পার্কার কফি পান করছে আর ফোনে কথা বলছে। এমন সময় ট্র্যকার ব্যবহার করে স্পাইডার-ম্যানের খোঁজে আচমকাই ক্যাফেতে ঢুকে পড়েন লিওনেল মেসি। তাঁকে সামনে দেখে চমকে ওঠে পিটার। উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, ‘তুমি... মেসি?’ তবে ক্যাফের মালিকের কাছে বিষয়টি যেন একেবারেই স্বাভাবিক। তার নির্বিকার জবাব, ‘হ্যাঁ, উনি মেসি।’
এরপর পিটার তাঁকে অপেক্ষা করতে বলে বেরিয়ে পড়ে। ফিরে আসে স্পাইডার-ম্যানের সাজে। স্পাইডার-ম্যান হালকা মজার ছলে মেসিকে প্রশ্ন করে, উঁচুতে ভয় লাগে না তো?
তারপর আকাশচুম্বী ভবনের মাঝখান দিয়ে জাল ছুড়ে মেসিকে নিয়ে উড়তে দেখা যায় স্পাইডার-ম্যানকে।
দ্রুতই ভাইরাল হয়ে যায় এই প্রমোশনাল ভিডিও। অনেকেই বলছেন, পর্দায় মেসি ও স্পাইডার-ম্যানের এই অপ্রত্যাশিত জুটি বছরের অন্যতম সেরা প্রচারাভিযান। ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। তবে এর আগে ১৭ জুলাই ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ নিয়ে পর্দায় আসছেন টম হল্যান্ড। দুটি সিনেমাই রয়েছে আলোচনার কেন্দ্রে।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
১৫ ঘণ্টা আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
১৬ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
১৭ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
১৭ ঘণ্টা আগে