
মঞ্চে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার কেন্দ্রে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। এই রেশ না কাটতেই নতুন করে সামনে এসেছে গায়কের পুরোনো সব চুমু কাণ্ড। এর আগেও তিনি মঞ্চে চুমু দিয়েছেন। তাঁর এহেন কাণ্ড থেকে বাদ পড়েননি অলকা যাজ্ঞিক ও শ্রেয়া ঘোষালও। নতুন করে সেসব ছবিতে ছয়লাব নেট দুনিয়া।
গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ভক্তদের চুমু দেওয়ার ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়। এরপর থেকে প্রবীণ এই গায়কের পুরোনো সব ভিডিও খুঁজে বের করছেন নেটিজেনরা। তাঁর একটি ভিডিওতে দেখা গেছে, এক রিয়েলিটি শো–এর মঞ্চে অলকা যাজ্ঞিকের সঙ্গে গান গাইছেন তিনি। হঠাৎ অলকার কানের কাছে এসে গান গাইতে গাইতে তাঁর গালে চুমু দেন উদিত। অপ্রস্তুত হয়ে পড়েন অলকা, সরে যান তিনি।
অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অলকাকে চুমু দেন উদিত। ওই ভিডিওতে স্পষ্ট দেখা যায় গায়িকা বিরক্ত। এদিকে কয়েক বছর আগে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন উদিত এবং মালাইকা অরোরা। কিন্তু শ্রেয়া মঞ্চে উঠতেই তাঁকে জড়িয়ে ধরে চুমু দেন উদিত। ভিডিও দেখে বোঝা যায়, অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন শ্রেয়া। যদিও খানিকটা হেসে বিষয়টি সামাল দেন গায়িকা।
ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ‘ভারতীয় সভ্য়’ সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন। গায়কের বন্ধু অভিজিৎ ভট্টাচার্য রসিকতা করে তাঁকে ‘খেলোয়াড়’ তকমাও দিয়েছেন!

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১০ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে