
সাম্প্রতিক সময়ে ঢাকার কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত এক বছরে ঢাকায় পারফর্ম করে গেছেন আতিফ আসলাম, আবদুল হান্নান, রাহাত ফতেহ আলী খান, জাল ব্যান্ড ও কাভিশ। এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি দুই হিপহপ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুস। আগামী অক্টোবরে ঢাকা মাতাবেন তাঁরা।
তালহা আনজুম ও তালহা ইউনুসকে নিয়ে কনসার্টের আয়োজন করছে রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট। সম্প্রতি ফেসবুক পেজে শিল্পীদ্বয়ের ছবি প্রকাশ করে কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয় আয়োজকেরা। তবে এখনো জানানো হয়নি কনসার্টের নির্দিষ্ট তারিখ। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
তালহা আনজুম ও তালহা ইউনুসের বন্ধু্ত্ব শৈশব থেকে। স্কুলজীবনে দুজন মিলে ‘ইয়াং স্টানার্স’ নামের ব্যান্ড গঠন করেন। তাঁদের মাধ্যমেই পাকিস্তানে জনপ্রিয় হয়ে উঠেছে উর্দু র্যাপ।
২০১৩ সালে ‘বার্গার-এ-করাচি’ গান দিয়ে পরিচিতি পান আনজুম ও ইউনুস। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গান ভীষণ জনপ্রিয়তা পায়। ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন তাঁরা। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তাঁরা।
ঢাকায় অক্টোবরের আয়োজনে তালহা আনজুম ও তালহা ইউনুসের সঙ্গে আরেক পাকিস্তানি গায়ক রহিমেরও আসার সম্ভাবনা রয়েছে। শিগগিরই আয়োজকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে কনসার্টের ভেন্যু ও তারিখ। এরপর শুরু হবে টিকিট বিক্রি।
এদিকে এ সপ্তাহে প্রথমবারের মতো বাংলাদেশে আসার কথা পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের। গত সোমবার এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার বিষয়টি নিজেই জানিয়েছেন হানিয়া। সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো বাংলাদেশে আসবেন হানিয়া আমির।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
১ দিন আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
২ দিন আগে