Ajker Patrika

বইমেলা উপলক্ষে শুরু হচ্ছে কবিবাড়ি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বইমেলা উপলক্ষে শুরু হচ্ছে কবিবাড়ি
ফেরদৌস আরা ও আসাদ কাজল। ছবি: সংগৃহীত

আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে এটিএন বাংলায় শুরু হচ্ছে বইমেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান কবিবাড়ি। কবি আসাদ কাজলের গ্রন্থনা ও উপস্থাপনায় পাঁচ বছর ধরে বইমেলা উপলক্ষে নিয়মিত প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এবারও বইমেলা চলাকালে প্রতিদিন প্রচারিত হবে অনুষ্ঠানটি।

কবিবাড়িতে অতিথি হয়ে আসেন দেশের কবি, লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার, কণ্ঠশিল্পী, রাজনীতিবিদ, চিত্রনায়ক, চিত্রনায়িকা, নাট্যব্যক্তিত্বসহ নানা গুণীজন। ইতিমধ্যেই অনুষ্ঠানটির প্রথম পর্বের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফেরদৌস আরা। বইমেলা এবং অমর একুশে নিয়ে কথা বলেছেন তিনি। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ বেলা ২টায়। মেলা চলাকালে প্রতিদিন একই সময়ে এটিএন নিউজে উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।

এর আগে কবিবাড়িতে এসেছেন চিত্রনায়ক সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, আসাদ চৌধুরী, আনোয়ারা সৈয়দ হক, জুয়েল আইচ, সেলিনা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, ফাতেমা তুজ জোহরা, দিলারা জামান, চিত্রনায়িকা রোজিনাসহ অনেকে।

কবিবাড়ি প্রসঙ্গে আসাদ কাজল বলেন, ‘অনেক দিনের পরিকল্পনা এবং পরিশ্রম দিয়ে তৈরি করা হয়েছে কবিবাড়ি অনুষ্ঠানটি। এটি আমার স্বপ্নের প্রজেক্ট। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে তারকাবহুল অনুষ্ঠানটি এরই মধ্যে দর্শকপ্রিয় হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত