
বাবা দিবস উপলক্ষে তৈরি হয়েছে নাটক ‘বাবার ডায়েরি’। পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পে নির্মিত এই নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। তাঁর চরিত্রের নাম আনিস; যে নিজের সুখ-দুঃখ, অনুভূতি ও না-বলা কথাগুলো লিখে রাখে একটি ডায়েরির পাতায়। জীবনের শেষ সময়ে এসে নিজের সন্তান ও পুত্রবধূর অবহেলা, উপেক্ষা ও মানসিক কষ্টের মুখোমুখি হয় সে।
নাটকের গল্পে দেখা যাবে, ব্যক্তিগত ব্যস্ততা আর নিজেদের ভবিষ্যতের চিন্তায় বাবার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যায় ছেলে আরমান। একসময় অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যায় আনিস। এরপর এমন কিছু ঘটনা ঘটে, যা বদলে দেয় আরমানের জীবন। বাবার মৃত্যুর পর তার ডায়েরির পাতায় লুকিয়ে থাকা ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প আবিষ্কার করে সে। কিন্তু তখন বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আর থাকে না।
বাবার ডায়েরি নাটকে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ববোধ, ভালোবাসা ও সম্মানের বার্তা তুলে ধরতে চেয়েছেন নির্মাতা সম্রাট চৌধুরী। আজিজুল হাকিমের সঙ্গে এতে আরও আছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ প্রমুখ। বাবা দিবস উপলক্ষে আজ ২০ জুন সন্ধ্যা ৭টায় সিনেপ্লাস স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি। এর মধ্য দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করবে সিনেপ্লাস স্টুডিও।

বিরতি কাটিয়ে ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এতে মিম অভিনীত চরিত্রের নাম অনন্যা। ‘পরাণ’ সিনেমায়ও তাঁর চরিত্রের নাম ছিল অনন্যা। নাম এক হলেও চরিত্র দুটি একেবারে ভিন্ন। ওয়েব ফিল্মটি নিয়ে মিমের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ ঘণ্টা আগে
নতুনভাবে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ বয় ব্যান্ড ‘এনহাইপেন’। লাইনআপে বড় পরিবর্তনের পর এবার সাত জনের বদলে ছয় সদস্যের গ্রুপ হিসেবে নতুন গান নিয়ে ফিরতে যাচ্ছে ব্যান্ডটি। আগামী ২১ আগস্ট প্রকাশ পাবে পরিবর্তিত এনহাইপেনের নতুন মিনি অ্যালবাম ‘দ্য সিন: ব্লিস’।
১ ঘণ্টা আগে
নির্দিষ্ট সময়ে শেষ হয় না সরকারি অনুদান পাওয়া বেশির ভাগ সিনেমার কাজ, এমন অভিযোগ অনেক দিনের। টাকা পাওয়ার পরও সিনেমা শেষ করতে না পারায় নির্মাতাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের ঘটনাও দেখা গেছে। তবে এবার উল্টো অভিযোগ পাওয়া গেল নির্মাতাদের কাছ থেকে।
২ ঘণ্টা আগে
শুটিং শেষে গত বছর আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল তারকাবহুল ‘আন্ধার’ সিনেমার। জানানো হয়েছিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এরপর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে আন্ধারের চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরী জানালেন, এ বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আন্ধার।
১ দিন আগে