Ajker Patrika

ঈদে মুক্তির প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল আদর-পূজার সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদে মুক্তির প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল আদর-পূজার সিনেমা
‘নাকফুলের কাব্য’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে ‘নাকফুলের কাব্য’ সিনেমার মুক্তির ঘোষণা দিয়েছিল বেঙ্গল মাল্টিমিডিয়া। তবে কোনো ধরনের প্রচার দেখা যাচ্ছিল না। অবশেষে আজ ঈদে মুক্তির প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠানটি।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় তৈরি নাকফুলের কাব্য সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। এই সিনেমাতেই প্রথম জুটি হয়ে কাজ করেছিলেন তাঁরা। এরপর আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন আদর-পূজা। সেই দুই সিনেমা ‘লিপস্টিক’ ও ‘টগর’ এরই মধ্যে মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি নাকফুলের কাব্য। এই ঈদে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে শেষ মুহূর্তে আবারও পিছিয়ে গেল।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাকফুলের কাব্য। বানিয়েছেন আলোক হাসান। নির্মাতা জানান, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা একটি অমর প্রেম ও বিরহের গল্প দেখা যাবে এতে। গল্প লিখেছেন ফেরারি ফরহাদ।

২০২২ সালে শুরু হয়েছিল নাকফুলের কাব্য সিনেমার শুটিং। সে সময় নাম ছিল ‘নাকফুল’। তবে সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। সে সময় পরিচালক জানিয়েছিলেন, একই নামে আরেকটি সিনেমা থাকায় নাম পরিবর্তন করতে হয়েছে তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত