আজ ১১ জ্যৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। দিনটিকে ঘিরে প্রতিবছর দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠান। এ বছর একই সময়ে ঈদ উৎসব থাকায় অনুষ্ঠানের সংখ্যা কম। এ ছাড়া কবির জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলসংগীত দিয়ে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন।
সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে শিশুশিল্পীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। সকাল ৮টা ও সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘গানের পাখি বুলবুল’। গান গেয়েছে শিশুশিল্পী দেবষ্মিতা কুন্ডু, আনন্দী ঘোষ, আহনাফ নবী আরিক, তানচৈ বালা তিথী ও তাশফিয়া তাসনিম গুনগুন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফরিদা লিমা। সকাল ৯টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে ‘সকাল বেলার পাখি’। এই আয়োজনে কবির বিখ্যাত কিছু কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে কল্পরেখার শিশুশিল্পীরা। পরিচালনা করেছেন ফরিদা লিমা।
রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘কালো হরিণ চোখ’। কাজী নজরুল ইসলামের ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন বিষ্ণু ঈয়াস। পরিচালনা করেছেন সীমান্ত সজল। অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ। গল্পে দেখা যাবে, দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসে জমিদারবাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে। অদ্ভুত এক মায়াজালে জড়িয়ে পড়ে সে। কাজরীও তার প্রতি দুর্বলতা এড়াতে পারে না। গায়ের রং, সেই সঙ্গে নিজের অবস্থান আর জমিদারবাড়ির ছেলের অবস্থানের দূরত্ব দুজনের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। বিষ্ণুর সঙ্গে কাজরীর বিয়ে ঠিক করে তার বাবা। বিয়ের আসর থেকে পালিয়ে নদীতে ডুব দেয় কাজরী।
কাজী নজরুলের ‘রুম ঝুম’ গানটির মূল সুর অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে নেওয়া, যা বাংলা বর্ষার কবিতায় রূপান্তর করেছিলেন নজরুল। কোক স্টুডিও বাংলা সেই গানটি নতুন সংগীতায়োজনে তৈরি করেছে। শুভেন্দু দাস শুভর সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান। সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক।

প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
১ দিন আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
১ দিন আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
১ দিন আগে