‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ এখনো দাপট দেখাচ্ছে সিনেপ্লেক্সে। স্পাইডার-ম্যান নিয়ে এ উন্মাদনার মধ্যে এ সপ্তাহেও দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন হলিউড সিনেমা। আজ থেকে সিনেপ্লেক্সে দেখা যাবে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। এ ছাড়া মুক্তির তালিকায় রয়েছে দেশের সিনেমা কাশেম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসি হয়নি বলা’।
রোমান্টিক ঘরানায় ভালোবাসি হয় না বলা সিনেমাটি পরিচালনা করেছেন কাশেম মণ্ডল। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে শেখ রিফাত ও নুসরাত জাহান তানিশার। আরও অভিনয় করেছেন সাদিয়া আক্তার, রেবেকা রউফ, রেশমা আহমেদ, হারুন রশীদ বান্টি প্রমুখ। প্রযোজনায় মধুমিতা চলচ্চিত্র। দেশের ১০টি সিনেমা হলে মুক্তি পেলেও জোর নেই প্রচার-প্রচারণায়।
১৯৮০-এর দশকের শুরুর ঘটনা। মা, বাবা ও দুই সন্তানকে নিয়ে ওক স্ট্রিট এলাকায় প্ল্যাট পরিবারের বসবাস। বাইরে থেকে তাদের জীবন সুখী মনে হলেও নানা সংকটের কারণে তাদের মাঝে রয়েছে দূরত্ব। এক রাতে রহস্যময় মহাজাগতিক ঘটনার ফলে তাদের পুরো এলাকাটি হুট করে প্রাগৈতিহাসিক যুগে রূপান্তর হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে তারা দেখতে পায়, তাদের পরিচিত শহরতলি একেবারেই বদলে গেছে। বাইরে ঘুরে বেড়াচ্ছে বিশালাকার ডাইনোসর। ডাইনোসরের হাত থেকে বাঁচতে শুরু হয় তাদের টিকে থাকার যুদ্ধ।
ডাইনোসরদের আক্রমণের মুখে নিজেদের বাঁচাতে গিয়ে কীভাবে একটি পরিবার পারস্পরিক ভুল-বোঝাবুঝি ভুলে আবার একসূত্রে আবদ্ধ হয়, সেটাই এ সিনেমার মূল বিষয়। ডেভিড রবার্ট মিশেল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরি প্রমুখ।
আজ ১৪ আগস্ট আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে দ্য এন্ড অব ওক স্ট্রিট। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শক।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
১ ঘণ্টা আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
৩ ঘণ্টা আগে
বছরের দুই ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমার দাপট। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা আগেভাগেই তাঁর শিডিউল নিয়ে রাখেন। আগামী বছরের দুই ঈদের জন্যও এখন থেকেই প্রস্তুত ঢালিউড সুপারস্টার। রোজার ঈদের সিনেমা চূড়ান্ত হওয়ার পর এবার ঘোষণা এল কোরবানির ঈদের সিনেমার।
৪ ঘণ্টা আগে
নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।
৪ ঘণ্টা আগে