
রূপকথার জাদুকরি জগৎ নার্নিয়া। সেখানে প্রাণীরা মানুষের মতোই কথা বলে, পৌরাণিক চরিত্রগুলো ঘুরে বেড়ায় রাজ্যজুড়ে। তুমুল জনপ্রিয় এই ফ্যান্টাসি গল্প প্রায় দেড় যুগ পর আবার ফিরছে বড় পর্দায়। মঙ্গলবার প্রকাশ পেয়েছে নতুন সিনেমা ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর ট্রেলার। ‘বার্বি’খ্যাত নির্মাতা গ্রেটা গারউইগের হাত ধরে নতুন রূপে ফিরছে নার্নিয়ার এই জাদুকরি জগৎ।
ব্রিটিশ লেখক সিএস লুইসের লেখা সাত পর্বের উপন্যাস সিরিজ ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’র ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। এটি মূলত এমন এক জাদুকরি দুনিয়ার গল্প, যেখানে পৃথিবী থেকে সাধারণ মানবশিশুরা গিয়ে জড়িয়ে পড়ে শুভ ও অশুভ শক্তির মধ্যকার লড়াইয়ে। নার্নিয়ার রক্ষক আসলান নামের এক সিংহ।
দ্য ম্যাজিশিয়ানস নেফিউর আগে নার্নিয়া সিরিজের মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ডরোব’ (২০০৫), ‘প্রিন্স ক্যাস্পিয়ান’ (২০০৮) ও ‘দ্য ভয়েজ অব দ্য ডন ট্রেডার’ (২০১০)। এ তিনটি সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে প্রায় দেড় বিলিয়ন ডলার। পরবর্তী সময়ে নার্নিয়ার স্বত্ব কিনে নিয়ে এর গল্প নতুনভাবে পর্দায় আনার সিদ্ধান্ত নেয় নেটফ্লিক্স।
নতুন সিনেমা দ্য ম্যাজিশিয়ানস নেফিউতে দেখা যাবে নার্নিয়া সৃষ্টির পেছনের গল্প। সদ্য প্রকাশিত ট্রেলারে জাদুকর অ্যান্ড্রু কেটারলির চরিত্রে দেখা গেছে ড্যানিয়েল ক্রেগকে। তিনি ডিগরি ও পলি নামের দুই শিশুকে একটি জাদুর আংটি দেন, যা তাদের নার্নিয়ার জগতে নিয়ে যায়। সেখানে তাদের দেখা হয় হোয়াইট উইচ বা ডাইনি জেডিসের সঙ্গে, এ চরিত্রে অভিনয় করেছেন এমা ম্যাকি। এ ছাড়া এক ঝলক দেখা গেছে সিংহ আসলানকে, এ চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ।
২০২৩ সালে বার্বি দিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলার পর, দ্য ম্যাজিশিয়ানস নেফিউ সিনেমায় আবারও পরিচালকের আসনে বসেছেন গ্রেটা গারউইগ। এর মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নেটফ্লিক্স। কারণ, এটি হতে যাচ্ছে তাদের প্রথম সিনেমা, যা সরাসরি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর ২ এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে দ্য ম্যাজিশিয়ানস নেফিউ।

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
২ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
২ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৩ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে