
আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। গত বুধবার হিমালয়ের এক নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জনের বেশি, নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। এদিকে আগস্টের শুরু থেকে নেপালে শুটিং চলছে বাংলাদেশের ‘শিকার’ সিনেমার। আজকের পত্রিকাকে নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, শুটিং ইউনিটের সবাই নিরাপদে আছেন, আজকেই দেশে ফিরবেন তাঁরা।
শিকার সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস, মুরতজা পলাশ, মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে। নেপালের বন্যার খবর ছড়িয়ে পড়তেই শিকার সিনেমার কলাকুশলীদের নিয়ে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। তবে নির্মাতা জানালেন তাঁরা সবাই ভালো আছেন। আজ শিকার সিনেমার সব কলাকুশলী দেশে ফিরবেন।
অপু বিশ্বাস জানান, তাঁরা যেখানে শুটিং করেছেন সেখানে বন্যার প্রভাব তেমন পড়েনি। তবে বন্যার খবর পেয়ে ইউনিটের সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। অপু বিশ্বাস বলেন, ‘আমরা পোখারাতে আছি। নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে রাস্তা ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। শুক্রবার ফ্লাইটে ঢাকা ফিরব। সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি। বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিয়েছেন। আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।’
বন্ধুদের নিয়ে নেপালে ঘুরতে গেছেন কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। আকস্মিক বন্যার কারণে দেশটিতে আটকা পড়েছেন তিনি। এক ভিডিও বার্তায় নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া চেয়েছেন তাসরিফ। তিনি বলেন, ‘নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ। আকস্মিক বন্যার কারণে বিপুলসংখ্যক পর্যটক নিখোঁজ রয়েছেন। মৃত্যুর সংখ্যা শুধু বাড়ার সংবাদ আসতেছে। আমরা নিরাপদেই আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এই মুহূর্তে দেশে ফেরা সম্ভব নয় বলে জানিয়ে তাসরিফ বলেন, ‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারব না। আমরা যে রাস্তা দিয়ে যাব, একটু আগে খবর পেলাম এই রাস্তায় আজ (২৬ আগস্ট) সকালে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সরকারিভাবে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন, তাই আমরা চাইলেও দেশে ফিরতে পারতেছি না।’ পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদেই দেশে ফিরতে পারবেন বলে আশা করছেন তাসরিফ।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
৮ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
২১ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের ‘পাতার বাঁশরি’ গানের শুটিং হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সরদারবাড়িতে। গত মাসে গানটি প্রকাশের পর দারুণ প্রশংসিত হয়েছে। কিন্তু এই গানের শুটিংয়ের ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
২১ ঘণ্টা আগে
রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন আর কোনো কাজের খবর পাওয়া যায়নি তাসনিয়া ফারিণের। তাই ভক্তদের প্রতীক্ষার পালা বেড়েছে দিনকে দিন। সোশ্যাল মিডিয়ায় ফারিণ কোনো পোস্ট দিলে সেখানে নতুন কাজের খবর জানতে চান তাঁরা।
২১ ঘণ্টা আগে