
ঢাকা থেকে রকেট নামের স্টিমারটি ছাড়ল খুলনার উদ্দেশে। এ স্টিমারে চড়েছে নানা বয়সের নানা শ্রেণির যাত্রীরা। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। নানা ঘটনা ঘটে। সেসব উঠে এসেছে কামার আহমাদ সাইমনের ক্যামেরায়। তৈরি হয়েছে ‘অন্যদিন...’ নামের সিনেমা।
‘শুনতে কি পাও’ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা কামার। ‘অন্যদিন...’ তাঁর ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। তবে সেন্সর জটিলতায় এত দিন বাংলাদেশের দর্শকদের সামনে আসতে পারছিল না অন্যদিন। অনেক দিন আটকে থাকার পর অবশেষে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এসেছে মুক্তির ঘোষণাও। নির্মাতা জানিয়েছেন, জুলাইয়ে দেশের হলে অন্যদিন মুক্তি দেবেন তিনি।
মুক্তি উপলক্ষে ২৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অন্যদিনের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে নির্মাতা কামার, প্রযোজক সারা আফরীন ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার, কবি ফরহাদ মজহার, আলোকচিত্রী শহিদুল আলম, ব্যারিস্টার সারা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অধ্যাপক গীতি আরা নাসরীন, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা। প্রদর্শনী শেষে সবাই অন্যদিন সিনেমার প্রশংসা করেন। এত দিন কেন সিনেমাটি আটকে ছিল, সেই প্রশ্নও ঘুরেফিরে আসতে থাকে।

প্রযোজক সারা আফরীন জানান, অন্যদিন নিয়ে কান, লোকার্নো, ক্যামডেনের মতো প্রথম সারির অনেক উৎসবে অনেক প্রাপ্তি থাকলেও দেশে সিনেমাটি দেখানোর ব্যাপারে এত দিন নিষেধাজ্ঞা ছিল। দুনিয়ার নানা দেশের মর্যাদাপূর্ণ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলেও নিজ দেশেই এখনো দেখানো যায়নি অন্যদিন। কারণ, সিনেমাটির রাজনৈতিক কমেন্টারি বা বক্তব্য, অর্থাৎ বিগত আওয়ামী সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় পছন্দ হয়নি তখনকার সেন্সর বোর্ডের। তাই এত দিন আটকে ছিল অন্যদিন।
প্রদর্শনী শেষে কামার সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়ে বলেন, ‘একটা সিনেমাকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া। ২০২৪ সালের জুলাইয়ের আগে অন্যদিন দেখানোর ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো সিনেমাই বানাব না। কিন্তু জুলাই এসে সব ওলট-পালট করে দিল। বিগত রেজিম সিনেমাটি আটকে দিয়েছিল। ২০২৪ সালের জুলাই এসেছিল বলেই সিনেমাটি দর্শকদের দেখাতে পারছি। তাই ঠিক করেছি, জুলাইকে উৎসর্গ করে এই জুলাইতেই মুক্তি দেব অন্যদিন।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে