কিছুদিন আগে কানাডা মাতিয়ে এসেছেন। এবার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র সফরের। এ বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে দলছুট নিয়ে যুক্তরাষ্ট্র সফরে বের হতে চান বাপ্পা মজুমদার। অনেক বছর পর গানে গানে মার্কিনমুলুক মাতাবেন এই গায়ক। জানা গেছে, দেশটির ১০টির বেশি শহরে গান করবেন তিনি। যার মধ্যে রয়েছে নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগো প্রভৃতি শহর।
দলছুটের এই সংগীত সফরের আয়োজন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক আয়োজক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড। প্রতিষ্ঠানটির কর্ণধার ফয়সাল জাহেদ বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন সংগীতশিল্পী। সংগীতে তাঁর এখন গোল্ডেন এজ চলছে। সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে তাঁর আলাদা মর্যাদা রয়েছে। অনেক বছর তিনি যুক্তরাষ্ট্রে আসেননি। কিন্তু এখানকার শ্রোতারা তাঁর গান শুনতে চান, তাঁর পারফরম্যান্স দেখতে উদ্গ্রীব হয়ে আছেন। সেই বিবেচনায় আমরা এই সফরের আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনকে সফল করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’

এ প্রসঙ্গে মজুমদার বলেন, ‘এই সংগীত সফরের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত কথা হয়ে আছে। এখন চলছে সফর সূচি তৈরির কাজ। আমরা বেশ কয়েকটি শহরে গান করার পরিকল্পনা করছি। আশা করছি, সব ঠিকঠাক মতো করা গেলে এটা একটি স্মরণীয় সংগীত সফর হবে আমাদের জন্য।’
দলছুটের বর্তমান লাইন আপে রয়েছেন বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) ও শাহান কবন্ধ (ম্যানেজার)।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
১৫ ঘণ্টা আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
১৫ ঘণ্টা আগে