
বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী কে? এ বছরের হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনদের ছাড়িয়ে সেরা ধনী অভিনেত্রী এখন জুহি চাওলা। বর্তমানে ৪ হাজার ৬০০ কোটি রুপির মালিক তিনি। তবে জুহির চেয়েও ধনী অভিনেত্রী ছিলেন ভারতে। তা-ও আবার তিন দশক আগে।
শুধু অর্থ নয়; দামি শাড়ি, গহনা ও জুতার বিশাল সংগ্রহ ছিল তাঁর। তিনি দক্ষিণি অভিনেত্রী জয়ললিতা। তামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। ১৯৬১-১৯৮০—এই দুই দশকে তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি মিলিয়ে ১৪০টি সিনেমায় অভিনয় করেছেন। তবে জয়ললিতা ব্যাপক সম্পদের অধিকারী হন রাজনীতিতে যোগ দেওয়ার পর।
জয়ললিতার যখন ক্যারিয়ারের তুঙ্গে, তখন অভিনয় ছেড়ে দেন। আশির দশকে এমজি রামচন্দ্রনের হাত ধরে পা রাখেন রাজনীতিতে। যোগ দেন এআইএডিএমকে দলে। রাজ্যসভার সাংসদ হন। এরপর হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। মোট পাঁচবার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

তবে অতিরিক্ত সম্পদ এক সময় কাল হয়ে দাঁড়ায় জয়ললিতার জীবনে। দুর্নীতির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। ১৯৯৭ সালে তাঁর চেন্নাইয়ের বাসভবনে অভিযান চালানো হলে বেরিয়ে আসে ব্যাপক সম্পদের খোঁজ। অভিযানের পর কর্তৃপক্ষ জানিয়েছিল, জয়ললিতা নিজের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি রুপি বললেও তাঁর প্রকৃত সম্পদ ছিল ৯০০ কোটি রুপির বেশি। এখনকার দিনে যা প্রায় ৫ হাজার কোটি।

আর্থিক সম্পদ ছাড়াও জয়ললিতার বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা। ২০১৬ সালে আরেকটি তদন্তে জয়ললিতার ২১ কেজি সোনা ও ১২৫০ কেজি রূপা থাকার তথ্য প্রকাশ পায়।

রাজনীতি আসার পর আর অভিনয় না করলেও অনেক সিনেমার চরিত্র হিসেবে পাওয়া গেছে জয়ললিতাকে। তাঁকে নিয়ে সাতটি বায়োপিক তৈরি হয়েছে। মনি রত্নমের ‘ইরুভার’ সিনেমায় প্রথম তাঁর চরিত্র প্রকাশ্যে আসে। এতে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। তাঁর প্রথম অফিশিয়াল বায়োপিক ‘থালাইভি’, এতে জয়ললিতা হিসেবে হাজির হয়েছেন কঙ্গনা রনৌত।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে