Ajker Patrika

মাইলস্টোন স্কুলে আনন্দময় ক্রীড়া উৎসব

ক্যাম্পাস ডেস্ক 
মাইলস্টোন স্কুলে আনন্দময় ক্রীড়া উৎসব

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আয়োজনে সম্প্রতি মাইলস্টোন স্কুল ও কলেজের উত্তরা ক্যাম্পাসে এক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় দলের ক্রিকেট তারকা মুশফিকুর রহিম।

স্কুলের শিক্ষার্থীরা সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডির মানসিক প্রভাব থেকে বেরিয়ে আসতে উৎসবে অংশ নেওয়ার মাধ্যমে ইতিবাচক পরিবেশ পায়। ঘটনার পর অনেক শিক্ষার্থী অনিয়মিতভাবে স্কুলে আসে, এমনকি অন্য শিক্ষার্থীদেরও স্কুলের সঙ্গে সংযোগ কমে যেতে থাকে। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য জাইকা এবং অন্য অংশীদারেরা কাউন্সেলিং সাপোর্টের পাশাপাশি আনন্দময় কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাভাবিক স্কুলজীবনে ফিরে আসতে সহায়তা করার উদ্যোগ নিয়েছে।

উৎসবে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা ও দলগত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য আনন্দের পরিবেশ তৈরি করা এবং তাদের মনোবল ও আত্মবিশ্বাস পুনঃস্থাপন করা। জাইকা ও মাইলস্টোন স্কুলের অংশীদারত্ব এই আয়োজনকে সংকটকালে শিশুদের সামগ্রিক বিকাশের জন্য একটি মডেল কার্যক্রমে পরিণত করেছে।

বিশেষ অতিথি মুশফিকুর রহিমের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে। বিকেএসপির সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে সফলতা অর্জনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং তাঁদের আশা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, জাইকা বহু বছর ধরে বিকেএসপির সঙ্গে কাজ করে আসছে এবং দেশের ক্রীড়া ক্ষেত্রের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

ক্রীড়া উৎসবে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক অংশ নেন। খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আনন্দময় পরিবেশে সময় কাটানোর সুযোগ পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুখ্যাত এপস্টেইন ফাইলে বাংলাদেশের আইসিডিডিআরবি

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

‘সব খারিজ হবে, তুই খালি টাকা পাঠাবি’, ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়াল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত