
প্রায় ৫০ ঘণ্টা ধরে ভোট গ্রহণ এবং গণনা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেলে প্রথমে হল সংসদ ও পরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।
নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামসহ বেশির ভাগ শীর্ষ পদে জয় পেয়েছে শিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।
ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৭৯ ভোট।
জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত ঐক্য ফোরামের আবু তৌহিদ সিয়াম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট।
এর আগে একে একে ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন:
নওয়াব ফয়জুন্নেসা হল
ভিপি: বুবলী আহমেদ
জিএস: সুমাইয়া খানম
এজিএস: নেই
জাহানারা ইমাম হল
ভিপি: মোছা মাহমুদা খাতুন
জিএস: রিজওয়ানা বুশরা
এজিএস: (দুজন সমানসংখ্যক ভোট) লামিয়া জান্নাত (প্রথম ৬ মাস, জ্যেষ্ঠতার ভিত্তিতে), সাদিয়া খাতুন (পরের ৬ মাস)।
১০ নম্বর হল
ভিপি: আসিফ মিয়া
জিএস: মো. মেহেদী হাসান
এজিএস: মো. নাদিম মাহমুদ
১৫ নম্বর ছাত্রী হল
ভিপি: মোছা. শারমিন খাতুন
জিএস: মেহনাজ মোহনা
এজিএস: মোছা. শাহানা আক্তার
বেগম সুফিয়া কামাল হল
ভিপি: জান্নাতুল নাঈম
জিএস: রুবিনা
এজিএস: সুমাইয়া আক্তার
শহীদ সালাম বরকত হল
ভিপি: মারুফ হোসেন
জিএস: মো মাসুদ রানা
এজিএস: আবরার আজিম ভূঁইয়া
মওলানা ভাসানী হল
ভিপি: আব্দুল হাই স্বপন
জিএস: হৃদয় পোদ্দার
এজিএস: রাকিব হাসান
মীর মশাররফ হোসেন হল
ভিপি: খালেদ জোবায়ের শাবাব
জিএস: শাহরিয়ার নাজিম
এজিএস: আরাফাত হোসেন
বীর প্রতীক তারামন বিবি হল
ভিপি: ফারজানা আক্তার উর্মি
জিএস: প্রিয়াংকা কর্মকার প্রিয়া
এজিএস: লাবন্য
আ ফ ম কামাল উদ্দিন হল
ভিপি: জিএমএম রায়হান কবির
জিএস: আবরার শাহরিয়ার
এজিএস: রিপন মন্ডল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল
ভিপি: রাকিবুল ইসলাম
জিএস: আলী আহম্মদ
এজিএস: সামিন ইয়াসির লাবিব
রোকেয়া হল
ভিপি: তাসনিম খন্দকার
জিএস: নাবিলা মাহজাবিন
এজিএস: ফাহমিদা আক্তার সাউদা
২১ নম্বর ছাত্র হল
ভিপি: ইবনে শিহাব
জিএস: অলিউল্লাহ আল মাহাদী
এজিএস: তুষার আহমেদ শাওন
শহীদ রফিক জব্বার হল
ভিপি: মো মেহেদী হাসান
জিএস: শরিফুল ইসলাম
এজিএস: আরিফুল ইসলাম সাদী
১০ নম্বর ছাত্রী হল
ভিপি: ঐশী সরকার
জিএস: ফারজানা তাবাসসুম রূপা
এজিএস: প্রমা রাহা
শহীদ তাজউদ্দীন আহমদ হল
ভিপি: মো. সিফাতুল্লাহ
জিএস: মাহমুদুল হাসান সাকিব
এজিএস: তারেক আহমেদ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
ভিপি: অমিত কুমার বণিক
জিএস: মাহমুদুল হাসান ইমন
এজিএস: মির্জা আদনান ইসলাম অয়ন
বেগম খালেদা জিয়া হল
ভিপি: ফারহানা রহমান রিথী
জিএস: ফাতেমা তুজ জোহরা
এজিএস: রায়হান আরা সরকার আঁখি
প্রীতিলতা হল
ভিপি: সুমাইয়া আক্তার মিথি
জিএস: ইফফা রহমান ইফফা
এজিএস: নাফিসা তাসনিম সূচি
১৩ নম্বর ছাত্রী হল
ভিপি: নাহাদাতুন হাসানা
জিএস: মহসিনা তুবা
এজিএস: মোছা সাদিয়া মেহজাবিন
আল-বেরুনী হল
ভিপি: রিফাত আহমেদ শাকিল
জিএস: মো. মুনতাসীর বিল্লাহ খান
এজিএস: সাদমান হাসান খান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৯ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৯ ঘণ্টা আগে