নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মুহুর্মুহু করতালিতে মঞ্চের অন্যান্য শব্দ কিছুটা ঢাকা পড়ে। তখন ডায়াসের পাশে দাঁড়িয়ে থাকা ক্রীড়াশিক্ষক বলে উঠলেন, ‘সকল খেলাধুলায় পারদর্শী!’ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা আরেক শিক্ষক বললেন, ও লেখাপড়া ও খেলাধুলা—দুটোতেই পারদর্শী। যাকে নিয়ে এত কথা, তার নাম সুসমিতা দাস।
যশোরের ঝিকরগাছায় ৫২তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল স্থানীয় বিএম হাইস্কুল মাঠে। সেই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় দলনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে সুসমিতা দাস। এ দুই ইভেন্টে সে শ্রেষ্ঠ খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে।
সুসমিতা দাস যশোরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শ্রেণিতে সে দ্বিতীয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় তার জুড়ি নেই। এটুকু বয়সে কৃতিত্বের জন্য বেশ কয়েকটি সনদ উঠেছে তার হাতে।
প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবার ইচ্ছা আর শিক্ষকদের প্রেরণায় দৌড় প্রতিযোগিতায় জেলা ও উপজেলা পর্যায় কৃতিত্বের স্বাক্ষর রাখে সুসমিতা। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দারুণ খেলে সবার দৃষ্টি কাড়ে সে। ২০২৩ সালে একই ফুটবল প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় ও ম্যাচসেরা নির্বাচিত হয়। গত দুই বছরে সব ধরনের দৌড় প্রতিযোগিতায় সুসমিতা কৃতিত্ব দেখিয়েছে উপজেলা ও জেলা পর্যায়ে। আর এসবের স্বীকৃতি হিসেবে উপজেলা ও জেলা পর্যায়ে পেয়েছে একাধিক পুরস্কার। সুসমিতা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছিল।
ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহছান উদ্দীনসহ অন্য শিক্ষকেরা জানিয়েছেন, সুসমিতা দাস খুবই মেধাবী।
সুসমিতার বাবা স্বপন দাস একজন শ্রমজীবী মানুষ ও মা শিউলি দাস গৃহিণী। দুই বোনের মধ্যে সে বড়। তাদের বাড়ি জেলার মনিরামপুর উপজেলার সরণপুর জামতলা মোড়ে। সুসমিতা ভবিষ্যতে ফুটবলার হতে চায়।

স্বপ্নের দেশ যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব স্যালফোর্ড তাদের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ-২০২৬’ ঘোষণা করেছে। বিশ্বের যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁরা স্যালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর...
৫ মিনিট আগে
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল করা ‘আব্দুর রহমান হল’ ও ‘শহীদ নজরুল হল’ উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে হল দুটি উদ্ধারে অভিযানে যান নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বেদখল করা হল দুটি উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দেন...
১৪ ঘণ্টা আগে
বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে আবারও মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে করোনাকালের মতো পুরোপুরি অনলাইননির্ভর না হয়ে অনলাইন ও অফলাইন মিলিয়ে সমন্বিত বা ‘ব্লেন্ডেড’ শিক্ষাপদ্ধতি চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা
১৭ ঘণ্টা আগে