
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ২৯ জুলাই, মঙ্গলবার ঢাকায় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং শামসুল আলম লিটন। এ ছাড়া ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসের ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন অধ্যাপক ড. বিজয় প্রসাদ বড়ুয়া, শিক্ষার্থী আহনাফ ফাতেহ হোসেন ও মাসফিয়া রহমান রুহি। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটির প্রোভোস্ট চ্যান জো জিম।
আলোচনার শুরুতে জুলাই গণঅভ্যূত্থান এবং সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধস্তের ঘঠনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, ‘তরুণরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করলেও, তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যাদের হাতে, তারা কতটা তা পালন করেছে—এখন সেটাই বড় প্রশ্ন। রাজনৈতিক সংস্কৃতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি।’
শামসুল আলম লিটন বলেন, ‘শিক্ষার্থীরা এখন প্রতিরোধ করতে জানে। গণতন্ত্র, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে তারা আবারও রাস্তায় নামবে।’
অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী বলেন, ‘বাংলাদেশ এখন পরিবর্তনের পথে যাত্রা শুরু করেছে। এই পথ কতটা দীর্ঘ হবে, সেটাই দেখার বিষয়।’
অধ্যাপক বিজয় প্রসাদ বড়ুয়া বলেন, ‘নৈতিকতা ও মানুষের প্রতি ভালোবাসা ছাড়া বড় কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। শিক্ষার্থীদের সেই লক্ষ্য অর্জনে সব বাধা মোকাবিলা করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রোভোস্ট চ্যান জো জিম বলেন, ‘জুলাই আন্দোলনের স্বপ্ন ও দেশের ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্বাস হারালে চলবে না। এই ত্যাগ ভুলে না গিয়ে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’
আলোচনা সভা শেষে চব্বিশের জুলাই গণঅভ্যূত্থানকে কেন্দ্র করে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লাল মোহাম্মদ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়...
৪ ঘণ্টা আগে
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ উদ্বোধন করা হয়েছে...
৫ ঘণ্টা আগে
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সরকারি কলেজের পাঁচজন শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি ও পরিচালনার জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড...
৭ ঘণ্টা আগে
দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনটি সাজানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ‘রবীন্দ্র পর্ব’ হিসেবে। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে ‘নজরুল পর্ব’।
১০ ঘণ্টা আগে