Ajker Patrika
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা

লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক
লিংকন বিশ্ববিদ্যালয়ে ৫০ শতাংশ বৃত্তির সুযোগ

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিংকনে পড়তে চান? আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘গ্লোবাল লিডার্স স্কলারশিপ ২০২৭’-এ আবেদন নেওয়া হচ্ছে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের মেধাবী বিদেশি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই বৃত্তির লক্ষ্য। পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম ও নেতৃত্বের সম্ভাবনা— তিনটিই বিবেচনায় থাকবে। বৃত্তিটি প্রতিযোগিতামূলক, তাই নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। বৃত্তিপ্রাপ্তরা পাবেন নেটওয়ার্কিং অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ ও আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী। চাইলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাম্বাসেডর’ হওয়ার আমন্ত্রণও পাবেন।

আবেদনের যোগ্যতা: শুধু আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৬-২৭ বা ২০২৭-২৮ শিক্ষাবর্ষের টিউটেড (ক্লাসভিত্তিক) স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে অফার লেটার থাকতে হবে। স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতকে ২:১ ডিগ্রি, স্নাতকে আবেদনের জন্য ১২৮ ইউসিএএস পয়েন্ট লাগবে। বর্তমানে অধ্যয়নরতদের সর্বশেষ একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

সুযোগ-সুবিধা: বিশেষ নেটওয়ার্কিং অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইউনিভার্সিটি অব লিংকনের ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাম্বাসেডর’ হিসেবে আবেদনের আমন্ত্রণ।

আবেদনের পদ্ধতি:নির্ধারিত সময়সীমার মধ্যে বৃত্তির আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের ওয়েবসাইট

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৬, ৭ জুন ২০২৭ ও ১৮ অক্টোবর ২০২৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত