Ajker Patrika

রসায়নের রসে ডুব

শিক্ষা ডেস্ক
রসায়নের রসে ডুব

রসায়ন মজা করে পড়তে পারলে তার রস পাওয়া যায়। না বুঝে পড়লে অবশ্য স্বাদ হয়ে ওঠে তিতা। বুঝে পড়লে ভুলে যাওয়ার ভয়ও কমে। আজ আলোচনা করব অনলাইনে রসায়ন বোঝানোর তিনটি ওয়েবসাইট নিয়ে। চলুন ঘুরে আসি—

আমেরিকান অ্যাসোসিয়েশন অব কেমিস্ট্রি টিচার্স

হাইস্কুল আর মিডেল স্কুলের জন্য আলাদা ক্লাসরুম রিসোর্স আছে এখানে। অ্যাসিড-ক্ষার, পরমাণুর গঠন, পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, পলিমার, দ্রবণসহ অনেক বিষয়ের আলোচনা পাবে। ছবিসহ পরীক্ষণের বর্ণনা, মাসিক প্রকাশনা আর ল্যাব ব্যবস্থাপনার নির্দেশিকাও আছে। মাল্টিমিডিয়া অংশে অ্যানিমেশনে বিষয় বোঝানো হয়েছে। ওয়েবিনারও হয়।

লিংক: teachchemistry.org

রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি

টাইট্রেশন, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, জারণ-বিজারণ, তড়িৎ রাসায়নিক কোষের ব্যবহারিক ভিডিও দেখা যায় এখানে। পর্যায় সারণির মৌলে কার্সর রাখলেই মিলবে পারমাণবিক সংখ্যা, ভর, ঘনত্ব, আইসোটোপ ও ইলেকট্রন বিন্যাস। প্রতিটি মৌলের ভিডিও, ইনফোগ্রাফের পিডিএফ আর অ্যাপও আছে।

লিংক: edu.rsc.org

কেমিক্যাল এইড

মৌলের সংকেতে ক্লিক করলেই গ্রুপ, পর্যায়, ব্লক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, রং আর আকৃতির ছবি সামনে আসে। আছে ক্যালকুলেটর, যা দিয়ে লিমিটিং রিয়েজেন্ট, দ্রাব্যতা, পিএইচ ও ইউনিট রূপান্তর হিসাব করা যায়। সূত্র, সংজ্ঞা, কুইজ ও অনুশীলনীও পাবে।

লিংক: chemicalaid.com

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত