
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাজকর্ম বিভাগ ডিবেটিং ক্লাবের আগামী এক বছরের জন্য নতুন নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউনুস মিয়া।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা কামাল ও সমাজকর্ম ডিবেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি হুমায়রা সাদাফ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হান্নান পিয়াস, অর্থ সম্পাদক অয়ন হাবিবুল্লাহ আশিক, সাংগঠনিক সম্পাদক নাহিয়ান আহমেদ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক রাফিউল রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক তানজিনা আক্তার শ্রাবণী, দপ্তর সম্পাদক মুহাম্মাদ জুয়ায়েদ শেখ, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. সজীব আহমেদ এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মো. আব্দুল লতিফ। কমিটিতে কার্যনির্বাহী সদস্যরা হলেন মোছা. ফারজানা খাতুন, তিয়াস দেবনাথ, রাইসা ফাতেমা অবনী, মোছা. আনিকা নাওয়ার রিতু, মো. আলী হাসান, ইসলাম জাহান তৃষা, আফরিদা তাসনিম হৃদিতা, ফাইজা তাবাসসুম প্রাপ্তি ও মুশফিকা আফরিন তুলি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া বলেন, ‘সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়িত্ব। আমি চাই, এই ক্লাব শুধু বিতর্ক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমসাময়িক সামাজিক সমস্যা, মানবিক মূল্যবোধ এবং নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তার ক্ষেত্র হয়ে উঠুক। নতুন সদস্যদের দক্ষতা বিকাশ, সৃজনশীল উদ্যোগ গ্রহণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক বিতর্ক সংস্কৃতি গড়ে তোলাই হবে আমার অগ্রাধিকার। সকলের সহযোগিতায় আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে যুক্তি, জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতা একসঙ্গে বিকশিত হবে।’
নবনির্বাচিত সভাপতি মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, ‘সমাজকর্ম ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, বিতর্কচর্চা তরুণদের মধ্যে নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল সদস্যের সহযোগিতায় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমাজমুখী করতে কাজ করব। এই দায়িত্ব আমার জন্য গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়বদ্ধতা। সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমাজকর্ম ডিবেটিং ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশা আল্লাহ।’

সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে। দক্ষতার উন্নয়নে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছ
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এতে পুরুষ এককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, পুরুষ দ্বৈতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে রানার-আপ শিরোপা অর্জন করে...
৫ ঘণ্টা আগে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর বিদ্যমান দশ শতাংশ আয়কর প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)...
৬ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত) ’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল।
৬ ঘণ্টা আগে