যাতায়াতের ভোগান্তি দূর করতে দীর্ঘদিন ধরে বাসের আবেদন জানিয়ে আসছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। তবে প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে গেলেও তাঁরা পাচ্ছেন না নিজস্ব পরিবহনে যাতায়াতের সুযোগ।
এদিকে সম্প্রতি শিক্ষক ও কর্মকর্তাদের জন্য সোয়া কোটি টাকার বেশি দামে দুটি নতুন শীতাতপনিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হয়েছে। ৫২ আসনবিশিষ্ট বাস দুটি ৩ জুন ক্যাম্পাসে পৌঁছানোর পর শুরু হয় নানান আলোচনা-সমালোচনা।
গণ বিশ্ববিদ্যালয়ে মানিকগঞ্জ, চন্দ্রা ও ঢাকার অনেক শিক্ষার্থী রয়েছেন। পরিবহন সুবিধা না থাকায় তাঁদের যাতায়াতে বিভিন্ন দুর্ভোগে পড়তে হয়। এসব রুটের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাঁদের সে দাবি গ্রাহ্য করা হয়নি।
২০২২ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে দুটি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আগ্রহীদের কাছ থেকে তথ্য আহ্বান করা হয়। মানিকগঞ্জ, চন্দ্রা ও ঢাকা রুটের শিক্ষার্থীরা তাতে আবেদন করেন। এ ছাড়া বেশ কিছু শিক্ষক-কর্মকর্তাও এসব রুটে বাসের জন্য আবেদন করেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত।
কোনো ধরনের উদ্যোগ না নিয়ে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। তাই গণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে, নির্দিষ্ট রুটগুলোতে দ্রুত বাসসেবা চালু করা হোক।
লেখক: শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। আজ বুধবার বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী আয়োজনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা...
১৭ মিনিট আগে
মালয়েশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারেন ইউনিভার্সিটি অব মালয়ার ব্রাইট স্কলারশিপ ২০২৭-এ। পিএইচডি পর্যায়ের গবেষণার জন্য এই বৃত্তি দেওয়া হবে। মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরাও এতে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) হোস্টেল রয়েছে পাঁচটি। এসব হোস্টেলের আয় ও ব্যয়ের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়নি স্টক রেজিস্টার, বিল-ভাউচার। গত পাঁচ অর্থবছরে (২০২১–২২ থেকে ২০২৫–২৬) আয়ের ৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
১৯ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
১ দিন আগে