
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার-২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় পরিবারে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মো. হাসান কাউসার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান শিক্ষার্থীদের ন্যায়বোধ, সততা, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি উচ্চশিক্ষার সঙ্গে যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি ড. মো. হাসান কাউসার শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে মনোনিবেশ করার পরামর্শ দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ও পেশাগত বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
অনুষ্ঠানে বক্তব্য দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, গাজীপুরের ম্যাজিস্ট্রেট এবং ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মাসুম। তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপাচার্য ড. ফরিদ আহমদ সোবহানী শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুর রব নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করান এবং শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, আইন অনুষদের ডিন এ. বি. এম. ইমদাদুল হক খান, লাইফ সাইন্স অনুষদের অ্যাডভাইজার প্রফেসর ড. ফিরোজ আহমেদ এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামের কনভেনর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মামুনুর রশিদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীনদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থী সহায়তা সেবা, বিভিন্ন ক্লাবের কার্যক্রম এবং ক্যাম্পাসের সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অর্ধশত নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে নিয়ে কয়েক ঘণ্টা র্যাগিং করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলা রোডে নির্মাণাধীন বিটাক ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। ১৫ জুলাই বিকেলে ঘটনাটি ঘটলেও জানাজানি হয় গতকাল শুক্রবার রাতে।
২৩ মিনিট আগে
আজ শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
৯ ঘণ্টা আগে
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল।
১৩ ঘণ্টা আগে
নতুন দেশে পা রাখা মানেই নতুন এক অধ্যায়ের শুরু। আনন্দ আছে, কৌতূহল আছে, আবার অচেনা পরিবেশের কারণে কিছুটা দুশ্চিন্তাও থাকে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য কানাডায় যাওয়া শিক্ষার্থীদের কাছে প্রথম সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ।
১৫ ঘণ্টা আগে