
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের বেসমেন্ট গ্যারেজ থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহাব বিশ্বাস ৪ মে রাতে তাঁর ব্যবহৃত ‘ফ্যালকন থান্ডার বার্ড ২৭ দশমিক ৫’ মডেলের সাইকেলটি শহীদ সাজিদ ভবনের বেসমেন্ট গ্যারেজে রেখে বাসায় যান। সাইকেলটির আনুমানিক মূল্য ১৭ হাজার ৫০০ টাকা।
পরে ৬ মে দুপুরে গ্যারেজে এসে তিনি সাইকেলটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ওই দিন বেলা ১টার দিকে ক্যাপ পরা এক ব্যক্তি গ্যারেজে ঢুকে তালা ভেঙে সাইকেলটি নিয়ে যান।
এ ঘটনায় অজ্ঞাতনামা একজনকে আসামি করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন সোহাব বিশ্বাস। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সোহাব বিশ্বাস বলেন, ‘৬ মে দুপুরে শহীদ সাজিদ ভবনের বেসমেন্ট গ্যারেজ থেকে আমার সাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজে চোরের মুখ ও পুরো ঘটনাটি স্পষ্ট দেখা গেছে। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে দ্রুত এ ঘটনার সঠিক বিচার করে সুরাহা করা হোক।’
কোতোয়ালি থানার এসআই আব্দুর রহমান বলেন, ‘স্থানীয়ভাবে আগে যেসব চোরকে আমরা ধরেছি বা সাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত যেসব আসামির পরিচয় আছে, তাঁদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। আমরা লোকাল সোর্স ব্যবহার করে তদন্ত চালাচ্ছি। কাজ চলমান রয়েছে। কোনো অগ্রগতি হলেই জানানো হবে।’

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে এবং তা নিয়ে বিরূপ মন্তব্য করলেই তাকে পুলিশ আটক করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ শুক্রবার দিনাজপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২৫০টিরও বেশি একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে, যেখানে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের সাড়ে ৬ হাজার জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ ৭০ হাজার ৫০০’র বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।
১৭ ঘণ্টা আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং পোশাকশিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন।
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের খোঁজ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সাত দিন পর সন্ধান মেলে তাঁর...
১ দিন আগে