চলছে বসন্ত। প্রকৃতি সেজেছে নতুন সাজে, উচ্ছ্বাসে মেতেছে তরুণ প্রাণ—এ যেন উৎসবের ছোঁয়া। সে উৎসবের রং লেগেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। বাসন্তী রঙে মেতে উঠেছে ক্যাম্পাস।
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা নেচে-গেয়ে ‘বসন্তবরণ ও ভর্তা উৎসব-১৪৩০’ পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের ইউটিলিটি ভবনের ছাদে এই উৎসবের আয়োজন করা হয়। বসন্তবরণ ছাড়াও ভর্তা উৎসবের আয়োজন করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তন এই আয়োজন করে।
এদিন শিক্ষার্থীরা নেচে-গেয়ে বসন্তবরণ উৎসব পালন করেন। এ সময় চারুকলার ছাদে বসন্তের ঝরা পাতার আদলে মঞ্চ সাজানো হয়। এ ছাড়া ভর্তা উৎসব বসন্তবরণ উৎসবকে অন্য আমেজ এনে দেয়। আয়োজনে ভর্তাগুলোর মধ্যে ছিল টমেটো আলু, কালিজিরা, শিম, ডাল, টমেটো ও বিভিন্ন ধরনের শুঁটকি ভর্তাসহ ৩০-এর বেশি পদের ভর্তার সমারোহ। সঙ্গে ছিল বিশেষভাবে রান্না করা ভাত। ভর্তা-ভাতে সবাইকে করা হয়েছে আপ্যায়ন। দিনব্যাপী সবাই মিলে আনন্দঘন পরিবেশে ভাত-ভর্তা উৎসবে মেতে ওঠেন।
ভর্তা উৎসবের পর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী পালন করা হয় বসন্তবরণ উৎসব। হলুদ, গোলাপি, নীল, লাল শাড়িতে মেতে ওঠে তরুণীরা। সবার মাথায় বসন্তের আগমনী ফুলের মালা। ছেলেরা পরেছেন হরেক রকমের পাঞ্জাবি। এ সময় বিভাগের শিক্ষার্থীরা ছবি-সেলফি তোলাসহ খোশগল্পে মেতে ওঠেন।
চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী নাজমুন নাহার মুনা জানান, ‘প্রতিবছরের মতো এবারও শিক্ষক-শিক্ষার্থীদের মেলবন্ধনের মধ্য দিয়ে বসন্তবরণ উৎসব উদ্যাপন করা হয়েছে। আগামী দিনগুলোতেও এই উৎসব পালন করব।’
ভাত-ভর্তা খেয়ে প্রিন্টমেকিং বিভাগের শিক্ষার্থী উম্মে মিশু জানান, ভর্তাগুলো খুবই সুস্বাদু ছিল। এটি এবারের বসন্তবরণ উৎসবকে ভিন্ন আমেজ এনে দিয়েছে। নগরজীবনে এমন আয়োজন বাঙালির সাংস্কৃতিক সত্তাকে জাগিয়ে তোলে।
বসন্তবরণ উৎসবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, চারুকলার এমন আয়োজন বাঙালির সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চাকে গতিশীল করছে।
অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান ইমাম হোসেনসহ অনুষদের সব বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররাও এই উৎসবে অংশ নেন।

বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশের মহানগর এলাকার প্রাথমিক বিদ্যালয়েও (সরকারি ও বেসরকারি) অনলাইন ও অফলাইন (সশরীর) মিলিয়ে (ব্লেন্ডেড) শ্রেণি কার্যক্রম চালুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
স্বপ্নের দেশ যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব স্যালফোর্ড তাদের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ-২০২৬’ ঘোষণা করেছে। বিশ্বের যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁরা স্যালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর...
৭ ঘণ্টা আগে
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল করা ‘আব্দুর রহমান হল’ ও ‘শহীদ নজরুল হল’ উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে হল দুটি উদ্ধারে অভিযানে যান নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বেদখল করা হল দুটি উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দেন...
২১ ঘণ্টা আগে