
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪ হাজার ২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে গত ২৮ জানুয়ারি ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১৩তম সমাবর্তন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষাজীবনের একটি অধ্যায় শেষ করে বাস্তব জীবনের পথে পা রাখেন স্নাতকেরা।
এবারের সমাবর্তনে মোট গ্র্যাজুয়েটদের মধ্যে ৩ হাজার ৩৯১ জন স্নাতক এবং ৬২৯ জন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বপূর্ণ ফলের স্বীকৃতি হিসেবে পাঁচজন স্নাতককে চ্যান্সেলরস গোল্ড মেডেল, চারজনকে চেয়ারম্যান গোল্ড মেডেল এবং তিনজনকে উপাচার্য গোল্ড মেডেল দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন এবং সনদ দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির এবং বিভিন্ন অনুষদের ডিনরা।
ড. এস এম এ ফায়েজ বলেন, ‘মনে রাখবে, ডিগ্রির চেয়ে বড় হলো বিবেক। একজন শিক্ষিত মানুষ হিসেবে তোমাদের ভালো-মন্দের পার্থক্য করার ক্ষমতা সাধারণের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম ও দৃঢ় হওয়া উচিত।’

সমাবর্তন বক্তা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আগে আমরা সীমিত সম্পদ নিয়ে কীভাবে টিকে থাকা যায় এবং এগিয়ে যাওয়া যায়, সেই কথাই বলতাম। আমাদের অর্থনীতি আজ মজবুত হয়েছে, কিন্তু শুধু বেশি পরিমাণে পণ্য তৈরি করলেই চলবে না; গুণগত মান বাড়ানো এখন সবচেয়ে জরুরি।’
ড. মো. সবুর খান বলেন, ‘আজ থেকে গ্র্যাজুয়েটরা আর শুধু শিক্ষার্থী নয়, তারা সমাজের অংশীদার এবং দেশের ভবিষ্যৎ নির্মাতা।’ তিনি আরও বলেন, ‘ডিআইইউ গ্র্যাজুয়েটদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তুলতে চায়নি; আমরা চাকরিদাতা হিসেবে তৈরি করেছি। আজ আমাদের সবচেয়ে বড় শক্তি কোনো অবকাঠামো নয়, আমাদের গ্র্যাজুয়েটরা।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির বলেন, আজকের পর থেকে শুধু নিজের পরিবার ও সমাজে নয়, বরং দেশের পাশাপাশি বিশ্বময় ইতিবাচক পরিবর্তন নিয়ে এগিয়ে যাও।’
এবারের সমাবর্তনে চ্যান্সেলরস গোল্ড মেডেল অর্জন করেন মোছা. স্বপ্নীল আক্তার নূ, মোছা. জাকিয়া আক্তার, সৌরভ গারদিয়া, আরিফুল রহমান ও মুনতাসির সরকার। চেয়ারম্যান গোল্ড মেডেল পান আনজির রহমান খান, মো. তুহিন ইসলাম ও মো. আবু বকর সিদ্দিক। আর উপাচার্য গোল্ড মেডেল অর্জন করেন শাহরিয়ার শহীদ, বায়েজিদ চৌধুরী ও হালিমা আক্তার।

যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী (ফ্রিডম ২৫০) উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ডি-বিল্ডিং লবিতে যৌথভাবে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়...
৮ ঘণ্টা আগে
জটিল বৈশ্বিক সমস্যার সমাধানে উচ্চকণ্ঠ হওয়ার চেয়ে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা এবং সমস্যার প্রকৃত কারণ অনুধাবন করা বেশি জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তরুণদের সংগঠিত হওয়া, যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা এবং জবাবদিহি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার...
৮ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
১১ ঘণ্টা আগে
সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে মোট আটটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা অথবা বিদ্যমান ভাষা শিক্ষা
১২ ঘণ্টা আগে