একটি খালি প্লাস্টিকের বোতল। সাধারণত এর ঠিকানা হয় ডাস্টবিন, ড্রেন কিংবা খোলা মাঠে। তবে সেই বোতলের বিনিময়ে যদি পাওয়া যায় গাছের চারা, কেমন হয়? এমন ভাবনা থেকে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবেশবিষয়ক সংগঠন গ্রিন ভয়েস। তাদের আয়োজন ‘প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা’।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এলিভেটর এক্সপ্রেস ভবনের নিচে কর্মসূচির উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। কেউ ব্যাগে থাকা খালি বোতল জমা দিয়েছেন, কেউ রুমে রাখা প্লাস্টিক এনেছেন, আবার কেউ ক্যাম্পাস থেকে কুড়িয়ে আনা প্লাস্টিকের বিনিময়ে সংগ্রহ করেছেন একটি চারা। শুধু একটি খালি বোতল জমা দিলেই মিলেছে জাম, কাঁঠাল, নিম, ফুলগাছ ও ইনডোর গাছের চারা।
আয়োজকদের মতে, প্লাস্টিকের দূষণ কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পুনর্ব্যবহার এবং বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। কর্মসূচিতে সংগ্রহ করা প্লাস্টিক পরে পুনঃপ্রক্রিয়াজাত করার জন্য পৌরসভার সংগ্রহকারীদের কাছে হস্তান্তর করা হবে।
গ্রিন ভয়েসের সভাপতি মো. মুহুস্তাসিন নাদির বলেন, প্লাস্টিককে বর্জ্য হিসেবে না ফেলে পুনর্ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে চান তাঁরা। একই সঙ্গে একটি গাছের মাধ্যমে মানুষকে পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত করাই তাঁদের উদ্দেশ্য।
অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, প্লাস্টিক প্রকৃতির জন্য বড় হুমকি। তাই এটি যত্রতত্র না ফেলে একটি গাছের বিনিময়ে পরিবেশকে আরও সবুজ করে তোলার অভ্যাস গড়ে তুলতে হবে।
এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী এবং গ্রিন ভয়েসের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এই আয়োজন ছিল চোখে পড়ার মতো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নিয়মিত স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস কোর্সের ষষ্ঠ ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩১ জুলাই সকাল ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে কানাডার অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান টরন্টো ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির মর্যাদাপূর্ণ ‘লেস্টার বি. পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত...
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের শেষ বাঁশির অপেক্ষায় এখন গোটা বিশ্ব। আজ (রোববার দিবাগত রাত ১টা) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন। এই মহারণ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও উৎসবের আমেজ।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একটি বাঁশের হাসপাতাল থেকে শুরু হওয়া স্বপ্ন আজ পরিণত হয়েছে গ্রামীণ বাংলার এক ব্যতিক্রমী বিদ্যাপীঠে। সাভারে জাতীয় স্মৃতিসৌধের পাশেই গড়ে ওঠা গণ বিশ্ববিদ্যালয় পা রেখেছে প্রতিষ্ঠার ২৮ বছরে।
৫ ঘণ্টা আগে