
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নব-নির্বাচিত সভাপতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও মহাসচিব আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীনের সঙ্গে মতবিনিময় করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা।
গতকাল রোববার (২৫ আগস্ট) রাজধানীর বনানীতে এপিইউবির স্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) আবু সাদত, সিনিয়র সহসভাপতি ও বিজিএমইএ ইউনিভার্সিটিঁ অব ফ্যাশন টেকনোলজির পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, সহসভাপতি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের পরিচালক (জনসংযোগ) আবু মিয়া আকন্দ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, অর্থসম্পাদক ও ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) মামুন ঊল মতিন, সহ-অর্থসম্পাদক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, অফিস সেক্রেটারি ও নর্দার্ন ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) শেখ মাহাবুব, জনসংযোগ ও প্রশিক্ষণ সেক্রেটারি ও আইইউবিএটির পরিচালক (জনসংযোগ) আল আমিন সিকদার শিহাব, প্রচার সম্পাদক ও সোনারগাঁও ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান, সাহিত্য ও প্রকাশনা সেক্রেটারি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের জনসংযোগ কর্মকর্তা হাসিনা এনজেল এবং কো-কালচারাল সেক্রেটারি ও এশিয়ান ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা বদিউর রহমান সোহেল।
অনুষ্ঠানে এপিইউবির নব-নির্বাচিত সভাপতি ড. মো. সবুর খান ও মহাসচিব জনাব ইশতিয়াক আবেদীনকে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস্ অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং অ্যাসোসিয়েশনের স্মারক প্রকাশনা সংযোগ তুলে দেওয়া হয়।
মতবিনিময় সভায় এপিইউবির নবনির্বাচিত সভাপতি ড. মো. সবুর খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে, জনমত গঠনে এবং মিডিয়া সামলানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলোর সম্পাদনে জনসংযোগ কর্মকর্তাদের ভূমিকা প্রশংসনীয়।’ একই সঙ্গে তিনি নেগেটিভ প্রোপাগান্ডার বিরুদ্ধে পেশাদারির সঙ্গে সম্মিলিতভাবে সবার ভয়েস রেইজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারের কোনোরূপ সহায়তা ছাড়া নানা ক্ষেত্রে বিশেষ করে কোয়ালিটি, কমপ্লায়েন্স, র্যাঙ্কিংয়ে অনেক ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব সাফল্যগাথা মিডিয়াতে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে তিনি জনসংযোগ কর্মকর্তাদেরও প্রতি আহ্বান জানান।
এপিইউবি থেকে বিশ্ববিদ্যালয়সমূহের অর্জন, সাফল্য, উন্নয়নের তথ্য প্রচারে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি জানান এবং প্রয়োজনে মিডিয়া সেল গঠনের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে গোলটেবিল বৈঠক, ইন্টারভিউ, সাপ্লিমেন্ট, বিজ্ঞাপন ইত্যাদির ব্যবস্থা করার পাশাপাশি একটি ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশ করার ব্যাপারে এপিইউবি অফিসের আগ্রহের কথা তিনি জানান।
তিনি জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত উন্নয়নে ট্রেনিং সেশনসহ আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে এপিইউবির সহযোগিতা ও সমর্থন থাকবে বলে জানান।

যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী (ফ্রিডম ২৫০) উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ডি-বিল্ডিং লবিতে যৌথভাবে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়...
৮ ঘণ্টা আগে
জটিল বৈশ্বিক সমস্যার সমাধানে উচ্চকণ্ঠ হওয়ার চেয়ে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা এবং সমস্যার প্রকৃত কারণ অনুধাবন করা বেশি জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তরুণদের সংগঠিত হওয়া, যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা এবং জবাবদিহি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার...
৮ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
১১ ঘণ্টা আগে
সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে মোট আটটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা অথবা বিদ্যমান ভাষা শিক্ষা
১২ ঘণ্টা আগে