১৬ থেকে ২০ জানুয়ারি গ্রিসের এথেন্সে বসবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের (আইআরও) ২৫তম আসর। রোবোটিকসের মেধা অন্বেষণের এ বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মাধ্যমে সারা দেশ থেকে বাছাই করা সেরা ১৬ শিক্ষার্থী। আজ এ শিক্ষার্থীরা গ্রিসের উদ্দেশে দেশ ছাড়বেন।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যরা হলেন উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মদ আয়মান, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ্ রহমান ও ফাতিন আল হাবীব নাফিস, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী প্রপা হালদার, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মার্জিয়া আফিফা পৃথিবী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিয়া মেহনাজ, মাইশা সোবহান ও সাদিয়া আক্তার স্বর্ণা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান, নটর ডেম কলেজের শিক্ষার্থী মাশকুর মালিক মোস্তফা, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আন নাফিউ ও রুবাইয়্যাত এইচ রহমান, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নামিয়া রউজাত নুবালা ও খন্দকার শামিল মাহাদি বিন খালিদ।

স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
৬ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৩ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৩ ঘণ্টা আগে
কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি কমবেশি অনেকের পড়া। শিক্ষক যে শিক্ষার্থীদের পরম শ্রদ্ধেয়জন, কবি এই কবিতায় তা স্পষ্ট করেছেন। পিতা-মাতার পরই শিক্ষকের অবস্থান। একটি জীবন সুশৃঙ্খল ও সুন্দরভাবে গড়ে তুলতে পরিবারের পর শিক্ষকেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন।
১৩ ঘণ্টা আগে