ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ২০২৬ সালের বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে এই অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি, নিয়মকানুন এবং একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম-সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে নবীন শিক্ষার্থীদের সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিনরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তারা তাঁদের বক্তব্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লক্ষ্য এবং মূল্যবোধ তুলে ধরে বলেন, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাঁরা নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া দেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক এবং কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।
অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলতে স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগ আয়োজন করে আকর্ষণীয় ‘ক্লাব ফেয়ার’-এর। এতে বিশ্ববিদ্যালয়ের ২৩টি শিক্ষার্থী-পরিচালিত ক্লাব অংশ নেয়। প্রতিটি ক্লাব তাদের কার্যক্রম এবং বিভিন্ন উদ্যোগ তুলে ধরে নিজ নিজ স্টল সাজায়, যাতে নবীন শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত হয় এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি...
৮ ঘণ্টা আগে
তাইওয়ানে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘চুং হুয়া রোটারি এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭’-এর আবেদন চলছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে তাইওয়ানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।
২ দিন আগে
ক্যারিয়ার কখনো থেমে যায় না। এটাকে বন্ধ করা যাবে না। তোমাদের শুধু এগিয়ে যেতে হবে—সব সময় সামনে এগিয়ে যেতে হবে। থেমে থাকা যাবে না, চলতে হবে। নিজের শিক্ষাজীবন ও পেশা পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, তিনি কেমিস্ট্রিতে পড়াশোনা করলেও পরে এমবিএ করেছেন।
২ দিন আগে
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এমএ ইন ইংলিশ লিটারেচার’ এবং ‘এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)’ প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।
৩ দিন আগে