
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার (৯ মে) রাত ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।
জানতে চাইলে কলেজের ছাত্রী স্মৃতি আক্তার জানান, ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান।
রাত সাড়ে ১২টার দিকে লালবাগ থানার ওসি মো. ইয়াসিন আলী বলেন, ‘শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চান। কিছুক্ষণ আন্দোলন করে ভেতরে চলে গেছেন। তাঁরা ক্যাম্পাসের ভেতরেই আন্দোলন করেছেন। ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলেন।’
এর আগে সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এই ঘটনার জেরে একদল শিক্ষার্থী আন্দোলনে নামেন বলে ধারণা করছেন এই শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ছাত্রদলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে অগ্নিসংযোগের চেষ্টা করতে দেখা যায়।
এ বিষয়ে মন্তব্য জানতে কলেজের অধ্যক্ষ হোসনে আরার সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ বুধবার সকালে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
১০ ঘণ্টা আগে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন অনেক শিক্ষার্থী। তবে নিজের আসন নিশ্চিত করতে প্রয়োজন সঠিক তথ্য, সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পিত প্রস্তুতি। ভর্তি পরীক্ষায় শুধু বেশি পড়লেই ভালো ফল করা যায় না। কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে এবং সময়ের সঠিক ব্যবহার কীভাব
১৭ ঘণ্টা আগে
হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (সিইইউ) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন আহ্বান করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পূর্ণ আর্থায়িত এবং স্নাতক পর্যায়ে
১৭ ঘণ্টা আগে