
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার টিএসসি মিলনায়তনে ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ডিইউসিসি) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
তরুণদের মধ্যে দাবাচর্চার প্রসার, মানসিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক চিন্তার বিকাশের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বিটিএফের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ড. শোয়েব রিয়াজ আলম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, সাজেদা আক্তার, ফারিহা সুমনা ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ফারজানা রহমান।
বক্তারা বলেন, মানসিক সুস্থতার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলা মনোযোগ, চিন্তাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়াতে এবং প্রযুক্তির আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন সুব্রত বিশ্বাস। ৬ পয়েন্ট নিয়ে প্রথম রানারআপ হন মোহাম্মদ শফিকুল ইসলাম। ৫ দশমিক ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় রানারআপ হন অমিত বিক্রম রায়।
স্কুল-কলেজ বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন রায়ান রশিদ মুগ্ধ। ৬ পয়েন্ট পেয়ে প্রথম রানারআপ হন মো. আজমাঈন পারভেজ সায়র। ৫ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানারআপ হন সাফায়াত কিবরিয়া আজান।
দুই বিভাগের সেরা ১০ জন করে মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের নগদ অর্থ, ট্রফি ও পদক দেওয়া হয়।
আয়োজকেরা ভবিষ্যতে আরও বড় পরিসরে তরুণদের মেধা বিকাশ ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অর্থনৈতিক সুযোগের অভাব, সামাজিক বিচ্ছিন্নতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তরুণদের অপরাধের ঝুঁকিতে ঠেলে দিতে পারে। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বাস্তুচ্যুত মানুষের শহরমুখী প্রবণতা এবং বস্তি এলাকায় সীমিত কর্মসংস্থানের সুযোগও এ সমস্যার সঙ্গে সম্পর্কিত। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রতিটি....
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে। শিক্ষার্থীদের ভর্তির হার বাড়ানো, নিয়মিত উপস্থিতি ও পড়াশোনা অব্যাহত রাখা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। আধুনিক শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ...
৩ ঘণ্টা আগে
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। শুনেছি প্রতিবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সর্বক্ষণ যোগাযোগ রাখছি। তবে চূড়ান্ত প্রতিবেদন জমা হতে মধ্যরাত বা শেষ রাত হতে পারে। যদি মধ্যরাত পেরিয়ে যায়, তাহলে আগামীকাল প্রতিবেদনের সুপারিশ প্রকাশ করা হবে।’
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন-২০২৭-এ অংশ নিতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে আবেদন শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে