দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অন্যতম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এখানে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। কিন্তু চুয়েটের হলে মানসম্মত ইন্টারনেট-সেবা না পাওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সরবরাহ করা ইন্টারনেট-সুবিধার পাশাপাশি ফি পরিশোধের মাধ্যমে বাণিজ্যিকভাবে ‘ইনফোকম’ নামের একটি প্রতিষ্ঠান এই ক্যাম্পাসে ইন্টারনেট সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটির নিম্নমানের সেবায় অতিষ্ঠ শিক্ষার্থীরা। নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অথচ অনলাইনভিত্তিক পড়াশোনা, চাকরির মৌখিক পরীক্ষা থেকে শুরু করে ই-লার্নিং, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট কিংবা যেকোনো প্রশ্ন সমাধানের প্রস্তুতির জন্য ইন্টারনেট ব্যবহার করতে হয় শিক্ষার্থীদের। কচ্ছপগতির ইন্টারনেট-ব্যবস্থায় সেসব ঠিকমতো করা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ইন্টারনেট-সুবিধা বাড়ানোর জন্য হল কর্তৃপক্ষ পুরো হলের রাউটার, হাব ও ইন্টারনেট-সংযোগের তারগুলো নতুনভাবে স্থাপন করেছে। কিন্তু ইন্টারনেট ব্যান্ডউইডথ কম থাকায় পর্যাপ্ত সুবিধা মিলছে না। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা ইন্টারনেটের মান বাড়াতে হবে বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট।
সম্প্রতি বঙ্গবন্ধু হলে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট-সুবিধা উন্নত করার তাগিদ দেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। তবে সময় গেলেও সমাধানের লক্ষণীয় কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। তাই ভুক্তভোগী শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইন্টারনেট-সুবিধা বাড়ানোর দাবি জানাই।
লেখক: শিক্ষার্থী, চুয়েট

উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হলো আজকের পত্রিকার পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের তারুণ্যনির্ভর প্ল্যাটফর্ম ‘পাঠকবন্ধু’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ২০২৪ সালের ২ মে যাত্রা শুরু করা সংগঠনটি দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।
১৫ ঘণ্টা আগে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাভার বিরুলিয়া ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে টেকসই জ্বালানি ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং কার্বন-নিরপেক্ষ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে একটি আধুনিক স্মার্ট বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিতে মায়েদের সমন্বয়ে বিদ্যালয়ভিত্তিক পাঁচ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২১ ঘণ্টা আগে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তির আওতায় স্নাতকোত্তর, বিশেষায়ন ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কলম্বিয়া। ‘কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হবে।
১ দিন আগে