ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের (আইডিএমভিএস) উদ্যোগে প্রথম জাতীয় জলবায়ু এবং দুর্যোগ সহনশীলতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে শুরু হওয়া সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, বিশেষ করে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার প্রভাব নিয়েও বক্তব্য দেন বক্তারা।
সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও পেশাজীবীদের নিয়ে একটি প্রফেশনাল অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা। বক্তারা বলেন, এই উদ্যোগ একাডেমিক গবেষণা এবং মাঠপর্যায়ের কাজের মধ্যে সংযোগ স্থাপনে ভূমিকা রাখবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসলের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ। তিনি বলেন, ‘সহনশীলতা শুধু দুর্যোগ থেকে বেঁচে থাকা নয়; বরং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকা এবং পুনরুদ্ধারের সক্ষমতা তৈরি করা। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবনে সরাসরি প্রভাব ফেলছে।’
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং আইডিএমভিএসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন সভাপতিত্ব করেন।
সম্মেলনে উপস্থাপিত সুপারিশগুলো ভবিষ্যতে জাতীয় পর্যায়ের জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে একটি পডকাস্টের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর অসতর্ক বক্তব্যের কারণে অনেকেই মর্মাহত ও অসন্তুষ্ট হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন।
২ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। বিএনপিপন্থী শিক্ষক সংগঠনটি অবিলম্বে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।
২ দিন আগে
বার কাউন্সিল পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের এই সময়ে কীভাবে নিজেকে সেরা ছন্দে রাখবেন, নিজের অভিজ্ঞতার আলোকে সে পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন খান। তাঁর অভিজ্ঞতালব্ধ পরামর্শ শুনেছেন শাহ বিলিয়া জুলফিকার।
৭ দিন আগে
মালয়েশিয়া সরকারি এমটিসিপি বৃত্তি ২০২৬-২৭ এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা মালয়েশিয়ান টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রাম (এমটিসিপি) বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে...
৭ দিন আগে