বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘পাঠকবন্ধু বৈশাখী কুইজ ১৪৩২’। এই কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
এই প্রতিযোগিতায় যবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশ নেন। বাংলার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, বৈশাখী ঐতিহ্য এবং দেশের সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে সাজানো প্রশ্নাবলি কুইজকে করে তোলে প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট বক্স থেকে এক এক করে পাঁচটি প্রশ্ন তোলেন এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন। যাঁরা পাঁচটি প্রশ্নের মধ্যে পাঁচটির সঠিক উত্তর দেন, তাঁদের মধ্য থেকে নির্বাচিত ১০ জন বিজয়ীকে দেওয়া হয় বই উপহার। এ ছাড়া বাকিদের বিজয়ীদের কলম ও চকলেট দেওয়া হয়।
অনুষ্ঠানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন এবং পাঠকবন্ধু যবিপ্রবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বৈশাখী মেলার সঙ্গে পাঠকবন্ধুর এই কুইজ প্রতিযোগিতা একটি দারুণ সংযোজন। বাঙালি ইতিহাস-সংস্কৃতির চর্চা না করলে তা একসময় হারিয়ে যাবে। বর্তমান প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতিচর্চা বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ অপরিহার্য।’
কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী বক্তৃতায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, ‘বছরের এই বিশেষ দিনটি আমাদের জন্য উদ্যাপনের উপলক্ষ। আজকের কুইজ আয়োজন ইতিহাসের সঙ্গে আমাদের সংযোগ আরও দৃঢ় করেছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, দপ্তরের সহকারী পরিচালক এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শফি আহমেদ ও সহকারী অধ্যাপক মো. সুমন রানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং পাঠকবন্ধুর সদস্যরা। উপস্থিত ছিলেন পাঠকবন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির শেখ সাদী ও মোতালেব হোসাইন, শাখার সভাপতি আবদুল আহাদ সৈকত, সহসভাপতি রকিবুল হাসান রকিব, কোষাধ্যক্ষ আরাফাত হোসাইনসহ অন্য সদস্যরা।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
১৫ ঘণ্টা আগে
সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ২৮৫ ভোট পেয়েছেন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
১৬ ঘণ্টা আগে
দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন; কিন্তু একটিতেও সুযোগ পাননি। সেই ব্যর্থতার বেদনাই তার হয়ে উঠেছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আর সেই শিক্ষা থেকে ঘুরে দাঁড়ানো আজকের আসিফ মোক্তাদির বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে স্বাস্থ্যনীতি বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন।
১৭ ঘণ্টা আগে
উপমহাদেশে শিক্ষার ইতিহাসে কিছু প্রতিষ্ঠান সময়ের সীমানা পেরিয়ে আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। রাজশাহী কলেজ তেমনই এক গৌরবময় নাম। কলেজটি অতীতের সংগ্রাম, ঐতিহ্যের গৌরব আর আধুনিকতার স্পর্শে গড়ে উঠেছে।
১৮ ঘণ্টা আগে