
বর্ণাঢ্য আয়োজনে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। গত শুক্রবার (২৪ জানুয়ারি) বিরুলিয়ার মূল ক্যাম্পাসে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
দিনটি উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা অনুষ্ঠান, কেক কাটা, মানব লোগো তৈরি, খেলাধুলা, ফান ইভেন্টস এবং শিক্ষার্থীদের পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের থিম সং-এর নৃত্যনাট্য। শীতের কুয়াশা উপেক্ষা করে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসে জমায়েত হন।
বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ঊর্ধ্বতন সহকারী পরিচালক অমিত কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মাসুম ইকবাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. লিজা শারমিন, হেলথ এন্ড লাইফ সায়েন্স অনুষদেও ডিন প্রফেসর ড. বেলাল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. নাদির বিন আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম স্কিল ফোকাসড বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা দক্ষ হয়ে সারা বিশ্বে নেতৃত্ব দেবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণের জন্য জুলাই-আগস্ট বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩১ কোটি টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। যা প্রতিটি শিক্ষার্থীই কমবেশি পেয়েছে।’
উপাচার্য ড. এম লুৎফর রহমান বলেন, ‘ডিআইইউ বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রতিটি সূচকে সম্মানজনক অবস্থান ধরে রেখেছে এবং ভবিষ্যতে এ অগ্রগতি আরও বেগবান হবে। ড্যাফোডিলিয়ানদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের মূল শক্তি।’

যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী (ফ্রিডম ২৫০) উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ডি-বিল্ডিং লবিতে যৌথভাবে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়...
৮ ঘণ্টা আগে
জটিল বৈশ্বিক সমস্যার সমাধানে উচ্চকণ্ঠ হওয়ার চেয়ে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা এবং সমস্যার প্রকৃত কারণ অনুধাবন করা বেশি জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তরুণদের সংগঠিত হওয়া, যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা এবং জবাবদিহি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার...
৮ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
১১ ঘণ্টা আগে
সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে মোট আটটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা অথবা বিদ্যমান ভাষা শিক্ষা
১২ ঘণ্টা আগে