বাসের নাম এনএসইউডিসি পরিবহন। রেজিস্ট্রেশন নম্বর এনএসইউ, মেট্রো-ড, ন্যাক ১১২। নর্থ সাউথের প্লাজা চত্বরে দাঁড়িয়ে ভাবছিলাম, এটা আবার কোন বাস! আগ্রহকে সামাল দিতে না পেরে এগিয়ে গেলাম। জানতে পারলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাবের বাস এটি। এই সেশনে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিতর্ক জগতে পৌঁছে দেওয়ার জন্য বাসটি অপেক্ষা করছে। মজার বিষয় হলো, বাসটি কাউকে নিরাশ করছে না। বিতর্কের প্রতি আগ্রহী সবাকেই স্বাচ্ছন্দ্যে স্বাগত জানাচ্ছে।
প্রথমে আগ্রহীদের একটি নিবন্ধন ফরম পূরণ করতে হয়। এটিই বাসের টিকিট। এরপর বাসের ভেতর গিয়ে সাক্ষাৎকার দিলেই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং তাকে নিয়ে যাওয়া হয় গন্তব্যে।
প্রতিবছর দুইবার ক্লাবটি নতুন সদস্য সংগ্রহের কাজ করে। আগ্রহী বিতার্কিকদের জন্য নিয়মিত সেশনের ব্যবস্থা আছে। পাশাপাশি নতুন ও পুরোনোদের মধ্যে ভালো সম্পর্ক স্থাপনের জন্য আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতা।
কেন আপনি মনে করেন, আসছে নির্বাচনে ট্রাম্পের জিতে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে? এরই মধ্যে আরেক দলের আলোচনার বিষয়বস্তু ঠিক হয়ে গেছে। তারা বলছে, মালদ্বীপ তাদের দীর্ঘদিনের বন্ধু ভারতকে ছেড়ে কেন চীনের দিকে যাচ্ছে? ইতিহাস বলছে, স্বার্থ ছাড়া যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেয় না। অতএব ট্রাম্প অনেকাংশেই যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থকে বড় করে দেখে। আরেক দলের আলোচনা বেশ আকর্ষণীয়। তারা বলছে, ধনীদের জন্য অতিরিক্ত ট্যাক্স নির্ধারণ করা উচিত কি না! বাসের মধ্যে ততক্ষণে আড্ডা জমে উঠেছে। এমন সব আকর্ষণীয় আলোচনা সভার আয়োজন প্রায়ই করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিতর্ক ক্লাব। ৩০ বছর আগে ছাউনি দেওয়া একটি নড়বড়ে টং ঘরে শুরু হয়েছিল এনএসইউডিসির গল্প।
আবার কখনো কখনো ধোঁয়া-ওঠা চায়ের কাপে সাহিত্য আড্ডাও হয় এখানে। শার্লক হোমস আসেন, ফেলুদা আসেন। হিমু-রুপারা উদাস হয়ে ঘুরে বেড়ায়। মিসির আলি আড় চোখে তাকিয়ে দেখেন আর হাসেন। মাঝে মাঝেই দেখা যায়, আনমনে একটি ছেলে দূরে দাঁড়িয়ে কবিতা লিখছে, হাতে ঠান্ডা হয়ে যাওয়া লাল চা। যুক্তিসংগত আলোচনায় মুখরিত হয় বিতর্ক ক্লাব। এ ক্লাবে যাওয়ার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী উঠে বসতে পারেন বিতর্ক ক্লাবের বাসটিতে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৮ ঘণ্টা আগে