গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে নিয়মিত চর্চানির্ভর শিক্ষার অংশ হিসেবে আয়োজিত হয় নানা ব্যতিক্রমী কার্যক্রম। তার একটি ‘ইনট্রা-ডিপার্টমেন্ট লেবার ল পোস্টার প্রতিযোগিতা’। এবারের আয়োজনের মূল থিম ছিল গ্রিন্ড অব লেবার। শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবতা ও সংগ্রামী জীবন উঠে এসেছে প্রতিযোগিতার প্রতিটি পোস্টারে।
এই আয়োজনে তৃতীয় স্থান অর্জন করেছে পাঠকবন্ধুর চার সদস্যের দল ‘স্পাই ওয়ারিয়র্স’। দলটির সদস্য—মাহিন আল জামি, সোহেল রহমান জয়, সাফিউল আজিম সানি ও মো. আবুবকর সিদ্দিক। তাঁরা গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যমী শিক্ষার্থী ও পাঠকবন্ধুর সদস্য।
দলের তৈরি পোস্টার ‘গ্রিন্ড অব লেবার’-এ চিত্রিত হয়েছে শ্রমিকশ্রেণির ঘামঝরা দিন, অধিকার বঞ্চনার বাস্তবতা এবং সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এ যেন এক নান্দনিক ও মানবিক বার্তায় মোড়ানো প্রতিবেদন, যেখানে যুক্ত হয়েছে সৃজনশীল চিত্রকল্প ও তথ্যভিত্তিক উপস্থাপন।
দলনেতা মাহিন আল জামি বলেন, ‘আমরা চেয়েছি শুধু একটি পোস্টার নয়, একটি বার্তা তৈরি করতে, যা দেখে মানুষ শ্রমিকদের অবস্থা নিয়ে চিন্তা করবে।’ দলের অপর সদস্য সোহেল রহমান জয় বলেন,
‘শ্রম আইন নিয়ে কাজ করতে গিয়ে আমাদের জ্ঞান যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি সমাজের প্রান্তিক মানুষের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।’
স্পাই ওয়ারিয়র্স দলের এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়, এটি নবীনদের জন্য এক বিশাল প্রেরণা। পাঠকবন্ধুর সদস্য হিসেবে তাঁরা বরাবরই সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে এসেছেন। তাঁদের এই কাজ প্রমাণ করে, যেখানে জ্ঞান, মানবিকতা ও কল্পনার মিশ্রণ ঘটে; সেখান থেকে জন্ম নেয় সমাজে আলো ফেলতে সক্ষম বার্তা।
পোস্টারটি যেন হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের কষ্ট, অধিকারহীনতা ও সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি; যা শুধু দেখার নয়, ভাবনারও খোরাক।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রাখতে হবে। এ নির্দেশনা দেশের সব বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের...
৪৩ মিনিট আগে
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রার্থনা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সায়েম হোসেন ও তাঁর দল। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা ও কোরআনিক শিক্ষা...
৫ ঘণ্টা আগে
নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
১১ ঘণ্টা আগে