বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ শাখা ঢাকায় আয়োজন করছে সপ্তাহব্যাপী ভর্তি ও বৃত্তি মেলা।
মেলা ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। স্থান: ২৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।
ফেয়ার চলাকালে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকেরা পাবেন—
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা হলো বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রথম এবং একমাত্র ক্রস-বর্ডার হায়ার এডুকেশন (সিবিএইচই) প্রতিষ্ঠান। এটি মালয়েশিয়ার মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এখানে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু আছে।

এ মেলায় সেপ্টেম্বর ২০২৫ সেমিস্টারে ভর্তিসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শতভাগ বৃত্তির সুযোগও রয়েছে।
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি ২০২৫ সালের কিউএস বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে ২৬৯তম অবস্থান অর্জন করেছে। একটানা চার বছর এটি বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে। মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় নবম।
বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য:
ফেসবুক: UCSI University Bangladesh Branch Campus

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক লাল মোহাম্মদ। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়...
৪ ঘণ্টা আগে
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ উদ্বোধন করা হয়েছে...
৫ ঘণ্টা আগে
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচটি শাখা ক্যাম্পাস পরিচালনার জন্য সরকারি কলেজের পাঁচজন শিক্ষককে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক তদারকি ও পরিচালনার জন্য দুই বছর মেয়াদি বিশেষ কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ড...
৭ ঘণ্টা আগে
দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনটি সাজানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ‘রবীন্দ্র পর্ব’ হিসেবে। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে ‘নজরুল পর্ব’।
১০ ঘণ্টা আগে