
যুক্তরাজ্যে অক্সফোর্ড পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত। ধারণা করা হয়, ১১০০ শতাব্দীর শেষ দিকে অথবা ১২০০ শতাব্দীর প্রথমে এ বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হিসেবে সর্বস্বীকৃত।
সুযোগ-সুবিধা
অক্সফোর্ড পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। বৃত্তিটির আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান করা হবে। দুই বছরের জন্য প্রতিবছর জীবনযাত্রার ভাতা হিসাবে কমপক্ষে ১৯ হাজার ২৩৭ পাউন্ড দেওয়া হবে। বেসরকারি নেতৃত্ব উন্নয়ন এবং নেটওয়ার্কিং ইভেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ থাকবে।
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো জাতীয়তার প্রার্থীদের জন্য বৃত্তিটি উন্মুক্ত। অসাধারণ একাডেমিক পারফরম্যান্স (প্রথম শ্রেণির একাডেমিক ডিগ্রি) থাকতে হবে। নেতৃত্বের সম্ভাবনা এবং ব্যক্তিগত সততা থাকতে হবে। বৃত্তির উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত স্পষ্ট পেশাদার দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ৫০০ শব্দের পার্শিং স্কয়ার স্কলারশিপ প্রবন্ধ, সুপারিশপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র, সিভি বা জীবনবৃত্তান্ত।
অধ্যয়নের ক্ষেত্রগুলো:
স্নাতকোত্তরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮০টির বেশি মাস্টার্স লেভেলের কোর্স রয়েছে, যা বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে পড়ানো হয় বা গবেষণাভিত্তিক হয়ে থাকে। সাধারণ ডিগ্রির মধ্যে রয়েছে মাস্টার অব সায়েন্স। এক বছরের কোর্স, সাধারণত ক্লাসরুমভিত্তিক।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৭ জানুয়ারি, ২০২৬

সাড়ে ছয় বছর পর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য একসঙ্গে তিন শিক্ষাবর্ষের (২০১৯, ২০২০ ও ২০২১) চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮
১৯ ঘণ্টা আগে
দেশের সব শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সব শূন্য পদ শিগগিরই পূরণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে খাবারের মান ও শিশুদের পুষ্টি
২০ ঘণ্টা আগে
নেদারল্যান্ডসের মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়ে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ‘মাস্ট্রিচ ইউনিভার্সিটি হল্যান্ড-হাই পটেনশিয়াল স্কলারশিপ’। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত নয়, এমন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১ দিন আগে
উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা ১৫ দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে অন্তত ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন করে পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়নি।
১ দিন আগে